Sunday , 21 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চৌদ্দগ্রামে এক রাতে দুই পরিবারের ১০ গরু চুরি

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 21, 2025 1:32 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ চোরচক্র এক রাতে দুই পরিবারের দশটি গরু চুরির অভিযোগ উঠেছে। উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামে দেলু ভুঁইয়া ও আবদুর রহমান বিশ্বাসের বাড়িতে পৃথক ঘটনা ঘটে। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবার।

জানা গেছে, চাঁন্দকরা সেকান্তর আলী উচ্চ বিদ্যালয়ের পাশের দেলু ভুঁইয়া ও আবদুর রহমান বিশ্বাস প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খাওয়া শেষে গোয়ালঘরে তালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রোববার ভোররাতে সংঘবদ্ধ চোরচক্র পৃথক গোয়ালঘরের তালা ভেঙে দেলু ভুঁইয়ার সাতটি ও আবদুর রহমান বিশ্বাসের তিনটি গরু চুরি করে নিয়ে যায়। আটগ্রাম-শরীফপুর সড়কের পাশে হওয়ায় চোরচক্র পিকআপযোগে গরুগুলো চুরি করে।

রোববার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখে তারা হতভম্ব হয়ে পড়েন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মোঃ কাউছার বলেন, ‘গরু চুরির বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে’।

সর্বশেষ - আইন-আদালত