মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বানেশ্বরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের কর্মবিরতি নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন ‎নতুন তিন রুটে বাস চালুর দাবিতে কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ দ্বিতীয় দফায় ও ৯ম পে-স্কেলের গেজেটর দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ তাহিরপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, গুরুতর আহত ২ জাবিতে ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন কুবিতে ফ্যাক্টচেকিং ও অপতথ্য যাচাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডিমলায় নির্বাচনী জোট প্রার্থী মঞ্জরুল ইসলামের গনসংযোগ কুড়িগ্রামে বিশ্ব জলাভূমি দিবস পালিত পুঠিয়াতে জামায়াত প্রার্থীর গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড ত্রিশালে আন্তঃবাহিনী ও ভিজিলেন্স টিমের যৌথ মহড়া মোংলায় হাতপাখার নির্বাচনী প্রচারণা ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল সদরপুরে জামায়াতে ইসলামের নির্বাচনি পথসভা ও মিছিল অনুষ্ঠিত বানারীপাড়ায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহন উপজেলায় রহিমপুর ইউনিয়নের এক গৃহবধূ মুক্তা বেগমর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুক্তা, ওই ইউনিয়নের আবুল হোসেনের ছেলে জুয়েলএর স্ত্রী।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে পরিবারের সদস্যরা বাড়ির পেছনের বাথরুমের আড়ার সঙ্গে দড়ি পেঁচানো অবস্থায় মুক্তার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের মা রানু বেগম অভিযোগ করেন, “আমার মেয়ের মৃত্যু স্বাভাবিক নয়। এটি আত্মহত্যা হতে পারে না। শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। সেই নির্যাতনের কারণে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

অন্যদিকে, মৃতের স্বামী জুয়েল জানান, ফজরের নামাজের পর তার স্ত্রী পাশে থেকে উঠে যান এবং তখন সবকিছু স্বাভাবিক ছিল। পরে ঘুম থেকে উঠে তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখেন। আশপাশের লোকজনকে ডাকলে তাঁরা মিলে লাশ নামান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং লাশ থানায় নিয়ে গেছে। প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ অলিউল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের শারীরিক ও মানসিক নির্যাতনের তথ্য পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ন্যায়বিচার কামনা করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩