Thursday , 11 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গোয়াইনঘাটে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 11, 2025 2:00 pm

এম এ জুনেদ ,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে লেঙ্গুড়া গ্রামের সাহেদ মেম্বারের বাড়িতে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সকল স্তরের নারী-পুরুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সাহেদ আহমদ মেম্বার ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য ও লেঙ্গুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুরুল আমীন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, যুবদল নেতা সুহেল আহমদসহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সমাবেশে কয়েক শতাধিক নারী অংশগ্রহণ করেন, যা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে জুলাই সনদ ও পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত,

বাগেরহাটে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে কুড়িগ্রামে শুভেচ্ছা

কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নাসির নগরে বিস্ফোরক ও নাশকতার মামলায় বর্তমান ইউপি চেয়ারম্যান জিতু মিয়া গ্রেফতার

জাবির শহীদ সালাম বরকত হলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ছাত্রী রক্তাক্ত

নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগে একজনের মৃত্যু

এ যেন মহাসড়ক নয়, খানাখন্দে ভরা এক খাল