Thursday , 11 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নীলফামারী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তুহিনকে ঘিরে আশা–উদ্দীপনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 11, 2025 6:25 am

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই ধাপে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে ঘোষিত তালিকার কোনোটিতেই নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নাম নেই। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অধিকাংশ নেতাকর্মীর বিশ্বাস—শেষ পর্যন্ত ধানের শীষের মনোনয়ন পাবেন বিএনপির হেভিওয়েট প্রার্থী, বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় প্রচারণার পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তুহিন। তিনি গরিব ও অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং অসুস্থ মানুষের চিকিৎসা–সহায়তায় ভূমিকা রেখে জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকার বিভিন্ন পেশার মানুষদের সমস্যার কথা আন্তরিকভাবে শুনে সহায়তা করার কারণে কেউই তার কাছ থেকে হতাশ হয়ে ফিরছেন না।

নীলফামারী জেলা বিএনপির সদস্য ও সাবেক ডিমলা উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, “বর্তমানে ডোমার–ডিমলায় তুহিন ভাইয়ের জনপ্রিয়তা সবার উপরে। নিঃসন্দেহে তুহিন ভাই প্রার্থী হবেন এবং ধানের শীষ নিয়ে জয়লাভ করে সংসদে যাবেন।”

স্থানীয় নেতাকর্মীরাও একই আশাবাদ ব্যক্ত করে জানান, বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকায় তুহিনের নাম ঘোষণার অপেক্ষায় রয়েছে পুরো অঞ্চল।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে নানা আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপন

পুঠিয়ায় বিসিআইসি ও বিএডিসি ডিলারের বিরুদ্ধে সার পাচারের অভিযোগ

মুরাদনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিভিল সার্ভিস বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাবিপ্রবি’র মো: আরিফুল ইসলাম আরিফ

স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের আহ্বায়ক কমিটি গঠন

চৌদ্দগ্রামে তাঁত, বস্ত্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন

দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

পাঁচবিবি জামায়াতের বিশাল নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

কুবিতে ‘প্রতিবর্তন’-এর এক যুগপূর্তিতে ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’

ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত