সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

কুবিতে ‘ক্যাম্পাস মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিইং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এবং রোটারেক্ট ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘ক্যাম্পাস মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিইং’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলি। প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড (বিপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এ. এস. এম. মোর্শেদ। এছাড়া প্রক্টর ড. মো. আব্দুল হাকিম এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আবদুল্লাহ জিয়াদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, মানসিক সমস্যার ধরন, এসব সমস্যা সম্পর্কে প্রচলিত ভুল ধারণা এবং সেগুলো প্রতিরোধ ও সমাধানের উপায় এবং মানসিক চাপ থেকে মুক্ত থাকার কৌশল ও মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধু সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। যে বন্ধু সিলেকশনে ভুল করেছে তার জীবন প্রায় শেষ। তোমার বন্ধু হয়তো তোমার জীবন শেষ করবে অথবা উপরে উঠাবে। তাই যে বন্ধু তোমাকে মাদকাসক্তি, র‍যাগিং শিখাবে সেই বন্ধু ত্যাগ করা উচিত। এছাড়াও সকালবেলা নাস্তা না করা, সকালের সূর্যোদয় এবং সন্ধ্যার সূর্যাস্ত না দেখা এবং নিয়মিত পিতামাতার সাথে যোগাযোগ না থাকা একজন শিক্ষার্থীর মানসিক সমস্যার অন্যতম কারণ।’

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘যেকোনো চিন্তা যেটি সামান্য দুশ্চিন্তা বাড়াতে পারে সেইটা দ্বিতীয়বার করা যাবে না। বার বার দুশ্চিন্তা করতে থাকলে মানসিক ভারসাম্যের উপর গভীর প্রভাব ফেলে। যদি বারবার দুশ্চিন্তা মাথায় আসে, তখন একা থাকা যাবে না, পরিবেশ অনুধাবন এবং বন্ধুদের সাথে সময় কাটানো প্রয়োজন। কারণ একাকিত্ব মানসিক ভারসাম্যের উপর চাপ বাড়ায়।’

কর্মশালার সভাপতি ছাত্র পরামর্শক ও দিকনির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ‘ছাত্র পরামর্শক দপ্তরের উদ্যোগে আমরা কয়েকটি কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রথমত প্রতিটি বিভাগকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ কাউন্সেলিংয়ের আওতায় এনে আলাদা করে ক্যারিয়ার কাউন্সেলিং, উচ্চশিক্ষা কাউন্সেলিং ও মেন্টাল হেলথ কাউন্সেলিংয়ের পৃথক প্রোগ্রাম করা হবে। বিশ্ববিদ্যালয়ে একটি বড় সার্ভে চালু করা হচ্ছে। মেন্টাল হেলথ, সেফটি ও ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে একটি গুগল ফর্ম প্রস্তুত করা হয়েছে, যা সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। এতে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা একটি পারসেপশন স্টাডি করে প্রশাসনকে প্রস্তাবনা দিতে পারব।’

তিনি আরও বলেন, ‘কো-কারিকুলাম কার্যক্রম পরিচালনাকারী ক্লাবগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে। গত এক বছরে ৫০০-এর বেশি অনুষ্ঠান আয়োজন হয়েছে। ক্লাব ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতায় ভবিষ্যতের অনুষ্ঠানও আয়োজন করা হবে। মেন্টাল হেলথ সাপোর্টের জন্য যারা সমস্যায় আছে, তাদের শনাক্ত করে প্রয়োজন হলে পেশাদার সাইকিয়াট্রিস্টের মাধ্যমে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩