Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দোয়ারায় মসজিদের জমি নিয়ে জটিলতা: স্ট্যাম্পে বিক্রি, রেজিস্ট্রি করতে অস্বীকৃতি-বিক্রেতার বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2025 11:52 am

ইয়াছিন আলী খান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাহাদুরপুর গ্রামে জামে মসজিদের জন্য কেনা জমি নিয়ে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে—মসজিদের তহবিল থেকে স্ট্যাম্পের মাধ্যমে জমি বিক্রি করলেও এখন রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানাচ্ছেন নোয়াই শেখের পুত্র মনোহর আলী।

সরেজমিনে দেখা যায়,জমি কেনাবেচায় এমন অনিয়ম ও প্রতারণার অভিযোগে বাহাদুরপুর গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র আলী বাদী হয়ে সুনামগঞ্জ কোর্টে মামলা করেন। মামলায় একই গ্রামের মনোহর আলী, নুরুল হক, শহিদউল্লাহ, বাহার মিয়া ও আহাদ-কে আসামি করা হয়েছে।

মসজিদ কমিটির সেক্রেটারি মাষ্টার আক্তার হোসেন ও কোষাধ্যক্ষ আ: হক বলেন, আমরা ব্যর্থ হয়ে আদালতে গিয়েছি, সঠিক সমাধান হলে মসজিদ নির্মাণ করতে পারবো।
মামলা সংক্রান্ত বক্তব্য নিতে সাংবাদিকরা মনোহর আলীর বাড়িতে গেলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়েই দ্রুত পালিয়ে যান, পরে মোটো ফোনে মনোহর আলীর ছেলে হক বলেন, আমরা জমি বিক্রি করছি

এ কথা সত্যি একটু সমস্যা থাকার কারণে রেজিস্টারি দিতে বিলম্ব হচ্ছে, রেজিস্টারি দিয়ে দেবো। স্থানীয়দের দাবি, মসজিদের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য জমিটি কেনা হলেও রেজিস্ট্রি আটকে দেওয়ায় এলাকায় উত্তেজনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। সালিশ-মীমাংসার নানা উদ্যোগ ব্যর্থ হওয়ায় বিষয়টি আদালতে গড়ায়।

মামলাটি বর্তমানে ডিবি পুলিশের তদন্তাধীন। তদন্ত কর্মকর্তা এসআই শিব্বির বলেন,মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। গ্রামবাসী দ্রুত তদন্ত শেষে সঠিক বিচার কামনা করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস পালিত

হিটলারের প্রশংসা করায় আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ

বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঈদগাঁওয়ে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৮০ জন

পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে পরানো হলো র‍্যাঙ্ক ব্যাজ

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সংখ্যালঘু নারীর বাড়িতে ছুটে গেলেন সাবেক এমপি “কায়কোবাদ”

চৌদ্দগ্রামে রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান; ইউপি চেয়ারম্যান আবু তাহের বরখাস্ত