Monday , 1 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 1, 2025 4:25 pm

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝালকাঠি জেলার কাঁঠালিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূর্ব ছিটকী দারুল কোরআন তৈয়্যেবিয়া হাফিজি মাদ্রাসায় এ আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

তিনি বলেন, “আজকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের দৃষ্টি এভারকেয়ার হাসপাতালের দিকে। সেখানে চিকিৎসাধীন আমাদের দেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর হাত ধরে এ দেশ বারবার উন্নয়ন ও গণতন্ত্রের পথ দেখেছে। তাই তাঁর সুস্থতা আজ একটি রাজনৈতিক দলের নয়—জাতির কামনা।”

বক্তব্যে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সবসময় আলেম-ওলামাদের সম্মান করেছেন। ধর্মীয় শিক্ষা ও মাদ্রাসা উন্নয়নে তার ভূমিকা অনস্বীকার্য। অথচ গত ১৫ বছর মিলাদ কিংবা মাহফিল আয়োজনেও অনুমতির জটিলতা পেরোতে হয়েছে। কিন্তু তিনি ছিলেন আলেম সমাজের পক্ষে দৃঢ় কণ্ঠ—তারাই আজ তার জন্য প্রার্থনায় হাত তুলেছেন।”

গোলাম আজম সৈকত শেষে দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “আমরা দোয়া করি—আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আবারও যেন তিনি মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।”

দোয়া পরিচালনা করেন দারুত তাকওয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নাছরুল্লাহ বিন তৈয়্যেব। মাহফিলে স্থানীয় মুসল্লি, শিক্ষক, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন—তারা ভবিষ্যতেও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নিয়মিত দোয়া ও মোনাজাতের আয়োজন অব্যাহত রাখবেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রস্তুতি থাকলেও অনুমতি মেলেনি রাষ্ট্রপতির; অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন

সৌদি আরবে পৌঁছেছেন ৪৮, ২২৭ জন বাংলাদেশি হজযাত্রী

কুবিতে হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ

বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বানারীপাড়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী

জাবিতে ৪৫তম ব্যাচের রাজা–রানী নির্বাচন: উৎসবমুখর আবহে চলছে ভোটগ্রহণ

কাঁঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে ঘর পুড়ে ছাই, কিশোরীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের চেকপোস্ট: গাড়ি ফেলে দুই যুবকের দৌড়