Tuesday , 18 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে অটোরিকশা উল্টে চালকসহ বহু যাত্রী গুরুতর আহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 18, 2025 3:19 pm

আরিফুল ইসলাম, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কের দোলাবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে ঘটে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা।

স্থানীয়দের বরাতে জানা যায়, দোলাবাড়ি ক্রস রোড এলাকা দিয়ে চলাচলের সময় হঠাৎ আড়া আড়ি রোড থেকে দ্রুতগতিতে একটি বালুবাহী ট্রাক সড়কে উঠে আসে। বেপরোয়া গতিতে আসা ট্রাকটি সরাসরি একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় এবং সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই অটোরিকশার ভেতরে থাকা যাত্রীরা চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে। অটোরিকশা চালকসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে অটোরিকশা চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অন্যান্য আহতদেরও স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় হলে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন।

সড়কে দুর্ঘটনার কারণে ওই সময় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই ক্রস রোড এলাকায় দীর্ঘদিন ধরে যানবাহনের গতি নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার হার বাড়ছে। দ্রুত গতির ট্রাক ও বালুবাহী গাড়ির বেপরোয়া চলাচল এ ধরনের দুর্ঘটনার জন্য মূলত দায়ী বলে তারা মনে করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টেকনাফে বিজিবি–র‍‍্যাবের অভিযানে ইয়াবা জব্দ, পাচারকারী আটক

কক্সবাজার-৩ আসনে কাজলকে মনোনয়ন দেওয়ায় তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন যুবদল নেতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবিতে মোংলা সরকারি কলেজে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

পাঁচবিবি জামায়াতের উদ্যোগে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

চবির ৫৬৫তম সিন্ডিকেটে ১৫৩ নিয়োগের অভিযোগ মিথ্যা : দুদক

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু আটক

ইরান যুদ্ধের পর প্রথমবার রাশিয়ার তেল জাপানে পৌঁছেছে : গণমাধ্যম

আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

আজ থেকে নতুন সময়ে চলবে অফিস-ব্যাংক