Monday , 17 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পূবাইলে মেঘডুবীর জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 17, 2025 1:26 pm

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর ৪০নং ওয়ার্ড মেঘডুবী (চিড়ইবাড়ী), জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পূবাইলে মেঘডুবীর জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণ যেন ইলম ও নূরের উৎসবে পরিণত হয়েছিল রবিবার (১৬নভেম্বর) সন্ধ্যায়,শায়খ মুফতি আনোয়ার মাহমুদ দা.বা.-এর সভাপতিত্বে এবং মুহতামিম মুফতি মুস্তাকিম বিল্লাহ দা.বা.-এর সঞ্চালনায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামি মহাসম্মেলন বাদ আসর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসূলুল্লাহা-এর ৩৭তম বংশধর, শায়খুল ইসলাম হযরত সাইয়্যিদ হোসাইন আহমাদ মাদানি রহ.-এর দৌহিত্র, মুসলমানদের অবিসংবাদিত নেতা ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানি রহ.-এর সুযোগ্য সাহেবযাদা, আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ মওদুদ মাদানি দা.বা.—যাঁর আগমনে পুরো প্রাঙ্গণ নূরে আলোকিত হয়ে ওঠে।

মাহফিলটি উদ্বোধন করেন জামিয়ার সম্মানিত মুতাওয়াল্লি জনাব সালেক পারভেজ।

সভায় উপস্থিত ছিলেন জামিয়ার মজলিশে আমেলার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ (নুরালি) এবং সেক্রেটারি আলহাজ্ব মুফতি নাছির উদ্দীন খাঁন। আমন্ত্রিত বিশিষ্ট উলামায়ে কেরামের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন:টঙ্গী দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মাসউদুল করিম দা.বা. মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি ঢাকা–র মুহাদ্দিস, গুলশান সোসাইটি জামে মসজিদের ইমাম মুফতি ইউসুফ জামিল দা.বা.

পূবাইল ওলামা পরিষদের সভাপতি মাওলানা শামছুদ্দিন খন্দকার দা.বা. মীরের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদুল্লাহ দা.বা.মেঘডুবী দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আজিজুল ইসলাম দা.বা. জামিয়া মাহমুদিয়া দেশিপাড়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন দা.বা. প্রমুখ সম্মানিত ওয়ায়েজিনে কেরাম।

এছাড়াও এলাকার অসংখ্য ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ জনতার উপস্থিতিতে মজলিস ছিল কানায় কানায় পূর্ণ।

প্রধান মেহমান আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ মওদুদ মাদানি দা.বা. তাঁর গভীর প্রেরণাদায়ী আলোচনায় আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যের পুরস্কার এবং নাফরমানীর পরিণতি সুস্পষ্টভাবে তুলে ধরেন।

তিনি মুসলিম সমাজে দ্বীনি শিক্ষার অপরিহার্যতা তুলে ধরে বলেন, “আল্লাহর রাসূল এর মিশন বাস্তবায়ন করতে চাইলে সন্তানদেরকে মাদরাসায় দেওয়া ছাড়া বিকল্প নেই। দ্বীনি শিক্ষা ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না।”

মাহফিল জুড়ে ছিল নূর, ইলম এবং মুহাব্বতের আবহ। হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি বাঁধানোর মুহূর্তে পরিবেশ আরও পবিত্র হয়ে ওঠে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

চিলা ইউনিয়নের গাববুনিয়ায় তালাকপ্রাপ্ত স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু।

নির্ধারিত সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র বিলীন হবে: আনিসুর রহমান তালুকদার খোকন

গাজীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত

কুড়িগ্রামে জাতীয় নারী শক্তির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত

চবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেডিকেলে বসে পরীক্ষা দিলেন দুই নারী শিক্ষার্থী

নাচোলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোংলায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে ভেনাস ভিক্টোরিয়ানসের শিরোপা জয়