Saturday , 8 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গারো পাহাড়ে বনহাতির তাণ্ডব ও নানাবিধ সমস্যা সমাধানে ঝিনাইগাতীতে উন্মুক্ত আলোচনা সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 8, 2025 12:44 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে গারো পাহাড় অঞ্চলের কোচ, গারো, হাজং, বর্মন ও সনাতন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশের সাংস্কৃতিক কেন্দ্রে এ সভার আয়োজন করে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সভায় প্রধান অতিথি ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ এবং সদস্য সচিব মো. লুৎফর রহমান। এছাড়া বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অসীম ম্রং, উপজেলা পূঁজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোপাল সেন গুপ্ত, সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচ, শেরপুর জেলা আদিবাসী সংসদের সাংগঠনিক সম্পাদক সুবাস চন্দ্র বিশ্বাস এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় বক্তারা গারো পাহাড়ে চলমান বনহাতির আক্রমণ, পাহাড়ি এলাকার ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি, কৃষিজমি দখল, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকটসহ নানাবিধ সমস্যা তুলে ধরেন। তারা এসব সমস্যা সমাধানে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় ভূমিকা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মাহমুদুল হক রুবেল বলেন, “গারো পাহাড়ের মানুষ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমি নির্বাচিত হলে এই এলাকার সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেব।” তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নিরাপদ আশ্রয় পেল, স্টেশনে জন্ম নেয়া একটি অবুজ প্রাণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

কুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫৫ জন শিক্ষার্থী

কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ

মানারাত কলেজে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট-২০২৬ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন

চুনারুঘাটে জুলাই পুনর্জাগরণ- গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত