Wednesday , 5 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাউফলের কৃতি সন্তান এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 5, 2025 11:11 am

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট এস. এম. জালাল। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

অ্যাডভোকেট এস. এম. জালাল পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের চাঁদপাল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্জ এ. এম. মহিউদ্দিন এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবে পরিচিত।

শিক্ষাজীবনে তিনি বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

২০০৯ সালের ৮ ডিসেম্বর তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০১৩ সালের ১৯ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন।

পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে আইন অঙ্গনে তিনি নিজেকে একজন সুনামধন্য আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং সুপ্রিম কোর্ট ইউনিটের সাবেক পুনর্বাসন ও ত্রাণ বিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাউফলের সন্তান হিসেবে এস. এম. জালালের এই অর্জনে এলাকায় আনন্দের জোয়ার বইছে। স্থানীয় আইনজীবী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তাঁর সাফল্যে গর্ব প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও উচ্চ পদে উন্নীত হয়ে দেশসেবায় অবদান রাখবেন—এই প্রত্যাশা ব্যক্ত করেছেন সবাই।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

খুবির ওংকার শৃণুতা’র নেতৃত্বে খায়রুন নাহার ও কৌশিক

গাজীপুরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে দুদকের অভিযান

ওসমান হাদীর হত্যার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল

মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রামে বিভিন্ন কর্মসূচিতে নববর্ষ উদযাপন

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন উদ্যোগ

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুবির বাস চালককে মারধর, আটক এক