Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদক
বাসস
April 5, 2026 2:33 pm

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় আজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন (৮) ও রাসেল (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার রবিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু ইয়াসিন ও রাসেল সম্পর্কে আপন ভাই এবং তারা ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে আবুল বাশারের ছেলে।

স্থানীয় রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করত শিশু ইয়াসিন ও শিশু রাসেল। প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে দুপুরে বাড়িতে এসে পুকুরে গোসল করতে নামে দু’ভাই। ওই সময় শিশুদের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। তারা পুকুর থেকে উঠে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা দুই শিশুকে পানিতে ভেসে দেখেন এবং তাদেরকে পুকুর থেকে উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় শিশু ইয়াসিন ও শিশু রাসেলকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর

কুড়িগ্রামে দুই শতাধিক খামারীর মাঝে টিকা ও বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ

কক্সবাজারে সিএনজি ও বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

বাগেরহাটের সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্ধার

পটুয়াখালীর দুমকিতে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কড়া হুঁশিয়ারি

জয়পুরহাট সদর উপজেলায় ৭ টি গরু চুরি

ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে ছুটছে বাসিন্দারা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: ববি হাজ্জাজ

বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস: ডা. জাহিদ হোসেন