Tuesday , 4 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 4, 2025 2:21 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করার লক্ষ্যে কর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ শুরু করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ভিসি বাসভবনের বিপরীত পার্শ্বে মতবিনিময় সভা শেষে শুরু হয় সংগঠনটির সদস্য ফরম বিতরণ কার্যক্রম।

শুরুতে মতবিনিময় সভায় কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ। উদ্বোধক হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক মো: নাজমুচ্ছাকিব উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ।

মতবিনিময় সভা শেষে উপস্থিত কর্মীদের মধ্যে ১০ টাকা মূল্যে সদস্য ফরম বিতরণ করা হয়। তবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে পরবর্তী যে-কোনো সময় ফরম সংগ্রহ করা যাবে।

সদস্য ফরম নেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ঊর্মি আক্তার বর্ষা বলেন, ‘ক্ষমতা ছাড়াও বিএনপির উন্নয়নমূলক কাজগুলোই আমাকে সদস্য ফরম নিতে অনুপ্রাণিত করেছে। ছাত্রদলের মাধ্যমে ভবিষ্যতে কুবি শিক্ষার্থীদের জন্য কাজ করাই হবে আমার মূল উদ্দেশ্য।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান রিয়াদ বলেন, ‘৫ই আগস্টের পর ছাত্র রাজনীতিতে নতুন ধারা শুরু হয়েছে। আগে ছাত্রলীগের কারণে এর কোনো সুযোগ ছিল না। নানা সময় রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন নতুন সুযোগ সৃষ্টি হওয়ায় ছাত্রদলের সদস্য ফরম নিয়েছি।’

মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে শরিফ প্রধান শুভ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষা, ঐক্য, প্রগতিকে ধারণ করা সংগঠন। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ন্যায়ের সাথে চলমান এই সংগঠন। ফ্যাসিস্ট আমলে সংবিধানে সাধারণ মানুষের মতামত প্রকাশের যে অধিকার তা বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশে সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’

তিনি আরো বলেন, ‘ আমরা আজ শিক্ষার্থীদের মতামত নিয়েছি। আবারও আসব। আরো আলোচনা করব। শিক্ষার্থীদের চাওয়ার উপর ভিত্তি করেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন কমিটি গঠন করা হবে।’

সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের জন্য সর্বদা কাজ করেছে। নানা সময় প্রশাসনের কাছে সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে ছাত্রদল কথা বলেছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করে যাবে।’

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সারাদেশের জলাশয় রক্ষায় কাজ করে যাব: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে মিলবে না তেল

মাটির মানুষ তায়েব উদ্দীন, পেশায় কৃষক, মননে শিল্পী

মাদারীপুরের শিবচরে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঘাইছড়ির উগলছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পাঁচবিবিতে ৯ জন শহীদ পরিবারের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা প্রদান

কটিয়াদীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

হাসিনা-রেহানার বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলায় আরও ৯ জনের সাক্ষ্যগ্রহণ

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ