Thursday , 12 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজাপুরে জমি দখলে দেশীয় অস্ত্রের মহড়া, পরিবার অবরুদ্ধ – জনমনে চরম আতঙ্ক

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 12, 2025 2:45 pm

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে দেশীয় অস্ত্রসহ শতাধিক লোকের জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চরশুক্তাগড় গ্রামে এ ঘটনা ঘটে। হঠাৎ করে এমন হামলায় আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানায়, সকাল ৯টার দিকে চরশুক্তাগড় গ্রামের বাসিন্দা জাফর আলী হাওলাদারের পৈত্রিক ও ক্রয়কৃত প্রায় ৫০ একর জমিতে শতাধিক লোক দেশীয় অস্ত্রসহ ঢুকে পড়ে। মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল হাই ও আলতাফের নেতৃত্বে হামলাকারীরা রামদা, বল্লম, লাঠিসোটা, হকিস্টিক ও লোহার পাইপ নিয়ে জমি দখলের চেষ্টা চালায় এবং ট্রাক্টর দিয়ে জমিতে চাষ শুরু করে।
ভুক্তভোগী জাফর আলী হাওলাদার ও তার ছেলে মো. রাকিব হোসেন অভিযোগ করে বলেন, “ওরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি ঘিরে ফেলে। হুমকি দেয়—ঘর থেকে বের হলে মেরে ফেলবে। আমরা একরকম অবরুদ্ধ অবস্থায় ছিলাম। এই জমি আমাদের পৈত্রিক সম্পত্তি ও বৈধভাবে কেনা। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। এমনকি গতকাল আমাদের তিনটি ছাগলও তারা নিয়ে গেছে।”
অন্যদিকে অভিযুক্ত শিক্ষকরা নিজেদের দায় অস্বীকার করে বলেন, “এই জমির প্রকৃত মালিক আমরা ও এলাকার আরও অনেকে। জাফর আলী দীর্ঘদিন ধরে আমাদের জমি দখল করে রেখেছে। আমরা আমাদের বৈধ জমিতে চাষাবাদ করছি।”
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “ঘটনার খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পাঠানো হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত

২০২৫ সালে গ্রীষ্মমণ্ডলীয় বন উজাড় কিছুটা কমেছে, তবে পরিস্থিতি এখনো উদ্বেগজনক : গবেষণা

কুড়িগ্রামে মসজিদে মসজিদে খাদ্যে ভেজাল মেশানো সম্পর্কে ইসলামি অনুশাসন তুলে ধরে বক্তব্য প্রদানের নির্দেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মধ্যনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপির আকস্মিক পরিদর্শন, নেই শিক্ষকের দেখা

কুবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাদী-এনায়েত

দোয়ারায় মসজিদের জমি নিয়ে জটিলতা: স্ট্যাম্পে বিক্রি, রেজিস্ট্রি করতে অস্বীকৃতি-বিক্রেতার বিরুদ্ধে আদালতে মামলা

এক বিজ্ঞপ্তিতে বিভাগ ও হলের নামসহ ১০ ভুল

কুড়িগ্রামে “ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস” সমুহ পালনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত