Thursday , 5 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পাঁচবিবিতে ৯ জন শহীদ পরিবারের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা প্রদান

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর মহৎ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

৪ জুন, বুধবার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় ৯ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেক পরিবারকে বিশ হাজার টাকা করে মোট এক লক্ষ আশি হাজার টাকা বিতরণ করা হয়।

এই অর্থ সহায়তা প্রদানের মূল উদ্দেশ্য ছিল শহীদ পরিবারের সদস্যরা যেন ঈদের কুরবানিতে অংশগ্রহণ করতে পারেন এবং ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

তিনি বলেন,শহীদ পরিবারগুলোর আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। জামায়াতে ইসলামী সবসময় এই পরিবারগুলোর পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) ও সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার,ছাত্রশিবিরের পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিদ,পৌর আমীর আবুল বাশার,কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান,পৌর যুব বিভাগের সভাপতি মোঃ সহিদুল ইসলাম মাসুম প্রমুখ।

অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। বক্তারা শহীদ পরিবারের আত্মত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং ভবিষ্যতেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যরা এই মানবিক উদ্যোগের জন্য জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই অর্থ সহায়তা ঈদে তাদের মুখে হাসি ফোটাবে এবং তারা কুরবানির আনন্দে শামিল হতে পারবেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

দেশনেত্রীর অসমাপ্ত কাজ ও গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিতে হবে : ডা. জাহিদ

সড়ক দুর্ঘটনায় নিহত অটোচালক অসহায় হয়ে পড়েছে তার তিনটি কন্যা সন্তান

কুড়িগ্রামে এবি পার্টির গণসংযোগ ও লিফলেট বিতরণ

সুনামগঞ্জে ছাত্রী হোস্টেলে কনডম পাওয়ার অভিযোগে বিক্ষোভ

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা

আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

গোয়াইনঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি বসতঘর

কুবিতে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ৯–১০ জানুয়ারি