Thursday , 26 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 26, 2026 2:55 pm

মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ৬ তলা থেকে লাফিয়ে পড়ে মৌসুমী আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মৌসুমী আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মায়ের সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মৌসুমী। একপর্যায়ে তিনি সবার অগোচরে নতুন ভবনের ৬ তলায় উঠে নিচে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ইউসুফ আলী জানান, মৌসুমী গত দেড় বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার মাধ্যমে মাঝে কিছুটা সুস্থ থাকলেও গত পাঁচ দিন ধরে তার অবস্থার আবারও অবনতি হয়। আজ উন্নত চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে আনা হয়েছিল।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বিষয়টি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, “তরুণীটি ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এই ঘটনার পর হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - আইন-আদালত