Saturday , 30 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 30, 2025 1:44 pm

নোমাইনুল ইসলাম, ‎বাঘাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) মারিশ্যা জোনের থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় দুপুর ১২ ঘটিকায় হাবিলদার আমানউল্লাহ এর নেতৃত্বে বিজিবির একটি টিম অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মারিশ্যা মাষ্টারপাড়া নুর আলমের স’মিলের পিছনে নদীর ঘাট এ কাঠ ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ গর্জন কাঠ ৭০ ঘনফুট এবং পিঠালি কাঠ ১৩৫ ঘনফুট সর্বমোট ২০৫ ঘনফুট আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য- ৩,০৭,৫০০/-(তিন লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশের ১২তম

ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

দোয়ারায় মসজিদের জমি নিয়ে জটিলতা: স্ট্যাম্পে বিক্রি, রেজিস্ট্রি করতে অস্বীকৃতি-বিক্রেতার বিরুদ্ধে আদালতে মামলা

রাজাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও প্রদর্শনী

ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন

৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চৌদ্দগ্রামে বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

দুমকিতে পদ্মা ব্যাংকের লেনদেন স্থবির, গ্রাহকদের চরম দুর্ভোগ

রাজশাহী বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা পৌনে ২ লাখ