Wednesday , 24 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই রেস্তোরাঁকে জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 24, 2025 5:21 pm

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় আজ ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। লাইসেন্সবিহীন ও নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার দায়ে দুটি জনপ্রিয় রেস্টুরেন্টকে জরিমানার আওতায় আনা হয়।এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।

অভিযানকালে দেখা যায় সবুজ ছায়া রেস্তোরাঁ এবং ফাইভ স্টার ফাস্ট ফুড নামীয় প্রতিষ্ঠান দুটি যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল।এই অপরাধে প্রতিষ্ঠান দুটির মালিককে মোট ৬,০০০/- (ছয় হাজার) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস সহায়তা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের এই সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সাধারণ মানুষের প্রত্যাশা, জনস্বাস্থ্য রক্ষা এবং নিয়মতান্ত্রিক ব্যবসা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান যেন নিয়মিত অব্যাহত থাকে।

“আইন মেনে ব্যবসা করুন, নিরাপদ ত্রিশাল গড়ুন।”উপজেলা প্রশাসন, ত্রিশাল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

চামড়া সংরক্ষণে গ্রাম-উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামীকাল

নড়াইলে শিবিরের নতুন কমিটি গঠন

মাইলস্টোনের হতাহতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার

জৈন্তাপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে বম জনগোষ্ঠীর ইভানজেলিক্যাল খ্রিষ্টান ইসিসি চার্চে বিভিন্ন সামগ্রী বিতরণ

মাদারীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু