Thursday , 2 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শেরপুরে ট্রাংকের ভেতর অজ্ঞাত নারীর লাশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 2, 2026 5:39 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের (কাপড় রাখার স্টিলের বক্স) ভিতর থেকে অজ্ঞাত মহিলার অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে কে বা কাহারা একটি ট্রাংক ফেলে চলে যায়। পরে এ ট্রাংক নিয়ে জন মনে কৌতুহল সৃষ্টি হলে হাজার হাজার উৎসুক জনতা জমায়েত হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্কের তালা ভেঙ্গে লাশ দেখতে পায়।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে একটি পিকআপ ভ্যান থেকে কে বা কাহারা একটি তালাবদ্ধ ট্রাংক নামিয়ে রেখে চলে যায়। এ নিয়ে জনমনে কৌতুহল সৃষ্টি হয়। ট্রাংকের কাছে যেতেই দুর্গন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়রা শ্রীবরদী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙ্গে লাশ দেখতে পায়। লাশটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ট্রাংকের ভিতরে ছিলো। তবে লাশটি ফুলে যাওয়ায় চেহারা বুঝা যাচ্ছে না। ধারানা করা হচ্ছে কয়েকদিন আগেই মেরে লাশটি ট্রাংকে ভরে ফেলে রেখে গেছে।

প্রত্যক্ষদর্শী বিনা বেগম বলেন, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি এখানে নামায়। তাদের জিজ্ঞেস করলে তারা বলে, পরে এসে ট্রাংক নিয়ে যাবো।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সরকারি চাকরিজীবীদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

মুরাদনগরে ইভটিজিংয়ের অভিযোগে স্কুলে হামলা, ২ শিক্ষক সহ ১৫ জন আহত

নলছিটিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

বিএনপির ৩১ দফা প্রচারণায় দীপেন দেওয়ানের পথসভা

নজরুল বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদযাপিত

জাতীয় পার্টির কাঁধে ভর করে ফ্যাসিবাদের উত্থান চেষ্টা: আবদুল হালিম

‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

প্রফেসর ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন

মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ