Tuesday , 28 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুইশতাধিক রোগী পেলো চিকিৎসা সেবা

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 28, 2025 9:47 am

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিপি পরিমাপ ও ওজন পরিমাপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে পৌরসভার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে বিনামূল্যে দুইশতাধিক রোগীর ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, বিপি পরিমাপসহ চিকিৎসা সেবা প্রদান করেন এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও এবি পার্টি মনোনীত কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।

এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সালাম, পৌরসভার ৬নং ওয়ার্ড আহ্বায়ক আব্দুল জলিল, সদস্য সচিব উমর ফারুক প্রমুখ।

চিকিৎসা নেয়া মমেনা খাতুন (৬৫) বলেন, “হাসপাতালে য্যায়া ভিড় ঠেলিয়ে চিকিৎসা নেওয়া হামার মতো বয়স্ক মাইনষের জন্ন্যে সমস্যা। বাড়ীর কাছোত ফ্রি মেডিকেল ক্যাম্পোত টাহা পইসা ছাড়ায় ডায়বেটিস চেক, পেশার চেক ও দাক্তার দেহাইলোং। খুউব উপকার হইল।”

আরেক রোগী রাজ মিস্ত্রি মোজাম্মেল হক (৬০) বলেন, “কাজের কারণে হাসপাতালে যেতে পারি না। বাড়ীর কাছেই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলাম। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার অনেক মানুষ উপকৃত হলো।”

ফ্রি মেডিকেল ক্যাম্পে সংক্ষিপ্ত বক্তব্যে এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন বলেন, “স্বাস্থ্যসেবা সকল নাগরিকের মৌলিক অধিকার। আমরা এবি পার্টির মাধ্যমে সকল নাগরিকের চিকিৎসা সেবাসহ মৌলিক অধিকার সমুহ নিশ্চিত করতে চাই।”

তিনি আরও বলেন, “পিছিয়ে পরা এ অঞ্চলের মানুষের ঘরে ঘরে আমরা চিকিৎসা সেবা পৌছে দিতে চাই। যেন কোন মানুষ চিকিৎসার অভাবে রোগে না ভোগে। তাই এবি পার্টির এ ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি চালু করেছি। যা পর্যায়ক্রমে কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের অসহায় মানুষগুলোর দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে টাকা আত্মসাত ঘটনায় প্রবাসীর বীরমুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ

সন্তানদের জন্য নিরাপদ কালিয়া গড়তে চাই : ওবায়দুল্লাহ কায়সার

চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী সমাবেশ

এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

নদীভাঙনে নিঃস্ব উপকূলের মানুষ

জবিতে আন্তর্জাতিক সংগঠন টেডএক্স এর যাত্রা শুরু

কুড়িগ্রামে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

চাটখিলে মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লির মৃত্যু

যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস