Wednesday , 1 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ইতালিতে অভিবাসী আশ্রয়কেন্দ্রে মাদারীপুরের যুবকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 1, 2025 12:43 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

ইতালিতে দেশটির অভিবাসীদের জন্য নির্ধারিত আশ্রয় ক্যাম্পে অবস্থানকালে মৃত্যুবরণ করেছেন মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের এক প্রবাসী যুবক। নিহতের নাম সাইফুদ্দিন আকন্দ (৩২)। তিনি ওই গ্রামের লালমিয়া আকন্দের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সাইফুদ্দিন আকন্দ কয়েক মাস আগে জীবিকার তাগিদে ইতালি পাড়ি জমান। ভালো জীবনের আশায় তিনি অভিবাসীদের জন্য স্থাপিত একটি সরকারি আশ্রয় ক্যাম্পে অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তিনি হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন।

নিহতের পরিবার জানায়, তার মৃত্যুর খবর পেয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা প্রিয়জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয় ইউপি সদস্য ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, দূতাবাস ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে মৃত্যুর কারণ জানতে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

গ্রামের প্রতিবেশীরা বলেন, সাইফুদ্দিন ছিলেন শান্ত-শিষ্ট ও পরিশ্রমী যুবক। পরিবারের স্বপ্ন পূরণের জন্য তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে গেল লাইটার জাহাজ

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতি

টঙ্গীতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ

শ্রীবরদীতে মা ও শিশু সহায়তা কর্মসুচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কক্সবাজারে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

অন্যায়ের প্রতিবাদ করায় কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কুয়েটে ভর্তির আবেদন শুরু : চলবে ২০২৬ সালের জুন পর্যন্ত

ফরিদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১৫