শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ত্রিশালে বিপুল পরিমাণ মরা মুরগি জব্দ

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি রেস্টুরেন্টে বিপুল পরিমাণ মরা মুরগি জব্দ করা হয়েছে। স্থানীয় জনতা গোপন সংবাদের ভিত্তিতে রেস্টুরেন্টে হানা দিয়ে এদের ধরে ফেলে। পরে ঘটনাস্থলে প্রশাসন পৌঁছে মরা মুরগিগুলো জ’ব্দ করে এসিল্যান্ড অফিসে নিয়ে যায় এবং ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, ত্রিশালের ওই রেস্টুরেন্টটি বাহ্যিকভাবে অত্যন্ত আকর্ষণীয় চকচকে লাইট, ফ্যান্সি ডেকোরেশন ও কম দামে খাবারের লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করছিল। কিন্তু এর আড়ালে চলছিল মরা মুরগি দিয়ে খাবার তৈরি ও বিক্রির ভয়ংকর কারসাজি।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই এলাকায় প্রতিদিন নতুন করে গজিয়ে ওঠা রেস্টুরেন্টগুলো কি আসলেই নিরাপদ খাবার সরবরাহ করছে? নাকি বিষের প্লেটেই সাজানো হচ্ছে মানুষের আহার?

জানা গেছে, গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ ত্রিশাল উপজেলার বালিপাড়া রোড এলাকা থেকে ভ্যান ভর্তি মরা মুরগি আটক করেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি)মাহবুবুর রহমান বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির চেষ্টা যেভাবেই হোক প্রতিহত করা হবে। নিয়মিত এ ধরনের অ’ভি’যা’ন অব্যাহত থাকবে। উক্ত অ’ভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলোঃ- গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহের বিভিন্ন সচেতন মহল বলছেন, মরা মুরগি খেলে মানুষের শরীরে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, যার মধ্যে রয়েছে ফুড পয়জনিং, গ্যাস্ট্রিক, কিডনি স’ম’স্যা এমনকি ক্যা’ন্সা’র পর্যন্ত।

সচেতন মহল বলছেন, এখনই কঠোর ব্যবস্থা না নিলে ময়মনসিংহ একদিন “মরা মুরগির রাজধানী” নামে পরিচিত হয়ে উঠবে। তদন্ত চলছে, প্রশাসনের নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩