Sunday , 21 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, শিশুসহ আহত ৪

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 21, 2025 9:15 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় একটি ইজিবাইক দুর্ঘটনার শিকার হলে এক নারী যাত্রী নিহত হন এবং শিশুসহ আরও অন্তত ৪ জন আহত হয়েছেন।

রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণপাড়া এলাকায় একটি মাইক্রোবাস বেপরোয়া গতিতে চলাকালীন সামনে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই এক নারী যাত্রীর মৃত্যু হয়।

আহতদের মধ্যে দুজন নারী, একজন শিশু ও ইজিবাইক চালক রয়েছেন। তাদের উদ্ধার করে মাদারীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ জানিয়েছে, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে গেছে।

ডাসার থানার এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার

শিবগঞ্জে “আরিফ হোসেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ

‎চৌহালিতে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে ফ্রি ক্লাস ও বৃত্তি পরীক্ষা সম্পন্ন

কুবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ

জ্ঞানের আলোয় আলোকিত সমাজ: শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক

কুড়িগ্রামে সেনা অভিযানে ইয়াবা, নগদ টাকা সহ মোবাইল ফোন উদ্ধার

লালপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ঘটনায় তিনজন গ্রেফতার