Sunday , 21 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৯ জন

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 21, 2025 6:50 am

আল আমিন, পঞ্চগড় প্রতিনিধিঃ

রংপুর পঞ্চগড়ে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৯ জন পঞ্চগড়ে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৯ জন। পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ৯ জন নেতা-কর্মী।

রবিবার (২১ সেপ্টেম্বর ) দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে একটি উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারীরা হলেন বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি নুর মোহাম্মদ ও সাধারন সম্পাদক মোঃ সামসুল আলম, একই ওয়ার্ডের বিএনপি কর্মী মোঃ সাহেব আলী, মোঃ কোরবান আলী, মোঃ হুমায়ুন কবীর, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ সুলতান আলী, মোঃ মনির হোসেন, মোঃ আব্দুল মালেক। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বোদা উপজেলা আমির মাওলানা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সফিউল্লাহ সুফি, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল করিম, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা এম আবু সাঈদ, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন আমির মাওলানা আশরাফুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা জাকির হোসেন এবং তারবিয়াত সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন প্রমুখ‌।

জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে বিএনপি নেতা নূর মোহাম্মদ বলেন, আমি জিয়াউর রহমানের আম থেকে বিএনপি করি। দীর্ঘ দিন থেকে দলের সাথে ছিলাম।এর আগে ওয়ার্ড কমিটির সহ-সভাপতি ছিলাম। নতুন ৭১ সদস্য কমিটির এক নাম্বার কার্যকরী সদস্যের দায়িত্ব দেয়া হয়। জামায়াতে ইসলামীর কার্যক্রম ভালো লাগছে তাই জামায়াতে যোগ দিয়েছি।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তার যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বোদা উপজেলা জামায়াতের আমির জাহিদুর রহমান বলেন, কিছুদিন আগে তারা জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। শনিবার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের মোট ৯ জন বিএনপির নেতাকর্মী সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আমরা তাদের সাদরে গ্রহণ করেছি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

কোনাবাড়ীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

সাতকানিয়ায় অপহৃত প্রবাসী ইউনুছকে পুলিশের অভিযানে উদ্ধার

বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

সুন্দরবনে অভিযানে ৪ জেলে উদ্ধার, বনদস্যু বাহিনীর ২ সদস্য আটক

কুড়িগ্রাম প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা

ঈদগাঁহ গ্রামার স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত