Thursday , 18 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের যুবক

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 18, 2025 12:56 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত হয়েছেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জীবন ঢালী (২২)। তিনি স্থানীয় কালাম ঢালীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে জীবন ঢালী অবৈধ পথে ইতালির উদ্দেশ্যে লিবিয়া যান। সেখানে অন্যান্য সফরসঙ্গীদের সঙ্গে অবস্থান করছিলেন তিনি। গত ৮ সেপ্টেম্বর লিবিয়ার এক সংঘবদ্ধ মাফিয়া গোষ্ঠীর গুলিতে তার মৃত্যু হয়।

নিহতের খবরটি লিবিয়ায় অবস্থানরত তার সফরসঙ্গীরা ফোনে পরিবারকে নিশ্চিত করেন। এই মর্মান্তিক মৃত্যুর খবরে শোকে স্তব্ধ হয়ে পড়েছে নিহতের পরিবার। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের স্বজনরা বলেন, জীবনের স্বপ্ন ছিল ইউরোপে পৌঁছে পরিবারের দুর্দশা ঘোচানো। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ না হয়ে লাশ হয়ে ফিরতে হলো তাকে।

স্থানীয়রা অবিলম্বে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বান্দরবান-৩০০ নং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন মাঠে নামছেন কে এস মং

ইতালিতে অভিবাসী আশ্রয়কেন্দ্রে মাদারীপুরের যুবকের মৃত্যু

গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি

ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই কিশোর আটক

স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর মোবাইল চুরি

ববিতে ৩২ হাজার সিরিয়াল নিয়ে পোষ্য কোটায় ভর্তি উপাচার্যের মেয়ে

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ

রংপুর শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে দুই কিশোরী নিখোঁজ: ৯ দিনেও মেলেনি খোঁজ

জহির রায়হান চলচ্চিত্র সংসদের নতুন নেতৃত্ব,সভাপতি স্রোত, সাধারণ সম্পাদক আফজাল

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল