Sunday , 7 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-পরিদর্শনে মির্জা ফখরুল

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 7, 2025 2:58 pm

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁওঃ

দীর্ঘ ৮ বছর পর আবারো আয়োজন হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ঠাকুরগাঁও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫।

সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এ উপলক্ষে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চবিদ্যালয় (জেলা স্কুল) বড় মাঠে সকল প্রস্তুতি শেষ করে ব্যানার, পোস্টার, ফেস্টুন আর বাহারি সাজসজ্জায় মাঠ ঘিরে ফেলেছে নেতাকর্মীরা।

রোববার দুপুরে সম্মেলনস্থল পরিদর্শন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরাপত্তা,মাঠের সাজসজ্জা, মঞ্চ সহ অন্যান্য সকল প্রস্তুতির বিষয়ে ঘুরে দেখেন তিনি। সোমবার সকাল ১১টা থেকে শুরু হবে সম্মেলনের মূল কার্যক্রম। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলন উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা থাকবেন ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মো. আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা নূর করিম।

এদিকে সম্মেলনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে। তারা বলছেন, দীর্ঘ বিরতির পর এমন আয়োজন ঠাকুরগাঁও বিএনপিতে নতুন প্রাণ ফিরিয়ে আনবে।

বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ বলেন,“আওয়ামী লীগ সরকারের আমলে এত বড় পরিসরে ঠাকুরগাঁওয়ে বিএনপি’র কোনো সম্মেলন হয়নি। এ আয়োজন আমাদের দলের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।”

সম্মেলন উপলক্ষে জেলা স্কুল মাঠে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবী সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে নেতাকর্মীরা আসবেন সম্মেলনস্থলে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঠাকুরগাঁও জেলা সবসময় বিএনপির একটি শক্ত ঘাঁটি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা হওয়ায় এখানকার সম্মেলন শুধু সাংগঠনিক নয়, জাতীয় রাজনীতিতেও একটি বার্তা বহন করবে বলে মনে করছেন তারা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুুবিতে ‘আইসিটি উইক’ অনুষ্ঠিত

বরগুনায় নিজ ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরের জনপদ নীলফামারীর কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বৃষ্টি বলয় আঁখি

ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি

আক্কেলপুরের রুকিন্দিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা

নবীনগরে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে নজিরবিহীন মানববন্ধন

চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসায় বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দপ্তরের পরিচালক নিয়োগ

বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন