আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

আগামী ২২ ডিসেম্বর প্রথমবারের মত অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন

মো: সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের দেয়া রোডম্যাপ থেকে ২৬ দিন পিছিয়ে ২২ ডিসেম্বর প্রথমবারের মত অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শহীদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এ ঘোষনা দেওয়া হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নিবার্চন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

নির্বাচন তফসিল অনুযায়ী, আচরণ বিধিমালা প্রকাশ ৫ নভেম্বর, নির্বাচনী তফসিল ঘোষণা ৫ নভেম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬ নভেম্বর, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর, জকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ১৩,১৬ ও ১৭ নভেম্বর (সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা), জকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ১৭ ও ১৮ নভেম্বর (সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা), মনোনয়ন পত্র বাছাই ১৯ এবং ২০ নভেম্বর।

এছাড়া, জকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৩ নভেম্বর। প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ থেকে ২৬ নভেম্বর (সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা), ‎চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ০৩ ডিসেম্বর।

‎মনোনয়নপত্র প্রত্যাহার ০৪,০৭ এবং ০৮ ডিসেম্বর। ‎প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ০৯ ডিসেম্বর।

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হবে ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ২২ ডিসেম্বর সোমবার সকাল ৯:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত। এছাড়া ২২ ডিসেম্বর ভোট গ্রহণ শেষে গণনা করা হবে। ভোট গণনার ওপর ভিত্তি করে ২২ অথবা ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

তফসীল নিয়ে প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘বুদ্ধিজীবী দিবস, শহীদ দিবস, শীতকালীন ছুটি সব বিবেচনা করে এ নির্বাচননের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি সব বিবেচনায় আমরা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবো।’

উল্লেখ্য: এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি রোডম্যাপ ঘোষণা করেন এতে বলা হয় ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি

মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

ইফতার মাহফিলে ঐক্যের বার্তা দিলেন প্রেসক্লাব সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ