শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার রামগতি উপজেলাতে

মোঃ হাসান হাওলাদার, রামগতি ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতিতে মেহেদী হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়নের চর মেহের গ্রামে বাবর মাস্টারের বাড়ির পাকের ঘরে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান ওই বাড়ির মালিক বাবর মাস্টারের ছেলে। ঘটনার সময় তার বাবা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির কারণে অবস্থান করছিলেন। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মেহেদীর মা মারা যান। এরপর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করছিলেন। কিছুদিন আগে পার্শ্ববর্তী চর গোঁসাই গ্রামের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে মেয়ের পরিবার বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। তবে মেহেদী সেই সম্পর্ক বিয়েতে রূপ দিতে রাজি ছিলেন না।

ঘটনার দিন রাতে মেহেদীর বোন, ভগ্নিপতি ও আত্মীয়স্বজনরা বিষয়টি নিয়ে তার সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌঁছানো না গেলে সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে রান্না ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেহেদীর লাশ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. করবির হোসেন বলেন, “প্রাথমিকভাবে বিষয়টি প্রেমঘটিত বলে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩