Sunday , 17 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শরীয়তপুরে জেডএইসসিবিপ্রবিতে ছাত্রদলের কমিটি নিয়ে সমালোচনার ঝড়, শিক্ষার্থীদের ৩ দফা দাবি ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 17, 2025 10:23 am

সাইফুর রহমান লিওন, শরীয়তপুর প্রতিনিধিঃ
জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয়জুড়ে সমালোচনা ও ক্ষোভের ঝড় উঠেছে।
গত ১৪ আগস্ট এ কমিটি ঘোষণার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক সংগঠন কার্যক্রম চালানোর সাহস দেখায়নি। অথচ এখন হঠাৎ করেই রাজনৈতিক কমিটি ঘোষণা করা অনভিপ্রেত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশের জন্য ক্ষতিকর।
শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় হলো একটি শিক্ষা ও গবেষণার স্থান, এখানে কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া হবে না।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও রাজনৈতিক কমিটি ঘোষণার তীব্র নিন্দা ও সমালোচনা জানানো হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে শিক্ষার্থীরা তিন দফা দাবি ঘোষণা করেছেন—
১. ঘোষিত রাজনৈতিক দলের কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।
২. ভবিষ্যতে কোনো রাজনৈতিক সংগঠন বা কমিটি ঘোষণার প্রচেষ্টা কঠোরভাবে দমন করতে হবে।
৩. নীতিমালা ভঙ্গকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং প্রয়োজনে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালী-২ আসনে মনোনয়ন ফরম কিনলেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আইউব বিন মুছা

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় যুদ্ধবিরতি রক্ষার আহ্বান সৌদি আরবের

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

জয়পুরহাটে শিয়ালচড়া রাস্তার মেরামত কাজের উদ্বোধন, জনকল্যাণে জামায়াতের সক্রিয় অংশগ্রহণ

গাইবান্ধার সাঘাটা থানায় হামলাকারী যুবকের লাশ উদ্ধার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু

রাশিয়ার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা ‘গুরুতর নেতিবাচক প্রভাব’ ফেলেছে : চীন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা

ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়