Monday , 11 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সড়কের জায়গা লিজ দেয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 11, 2025 10:35 am

 

মোঃ অনিক হাসান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাস ক্ষেত্র সংলগ্ন সিএনজি অটোরিকশা স্টেশন এবং বাজারের কিছু অংশ লিজ দেয়ার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী, হকার ও পরিবহন শ্রমিকরা।

শনিবার বিকেলে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের বাখরাবাদ বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাখরাবাদ বাজারের সিএনজি অটোরিকশা স্টেশন ও সড়কের দুই পাশের খালি জায়গা গুলোতে দরিদ্র মানুষরা হকারী ব্যবসা করে তাদের সংসার চালায়, বিনিময়ে কাউকে কোন টাকা দিতে হয় না। কিন্তু বর্তমানে পতিত ফ্যাসিস্ট সরকারের কিছু দোসরের প্ররোচনায় গরীব মানুষের রুটিরুজির এই জায়গাটাকে লিজ দেয়ার অপচেষ্টা করছে বাখরাবাদ গ্যাস স্টেশন কতৃপক্ষ।

আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে সারাদেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে। এই বাখরাবাদ বাজারে যারা লিজের নামে চাঁদাবাজির পথ তৈরী করতে চাচ্ছেন তাদেরকে জনগণের স্বার্থে প্রতিহত করা হবে। বাখরাবাদ কতৃপক্ষ গ্যাসের পাইপের জন্য ঝুঁকি দাবি করে দোকান গুলো উচ্ছেদ করেছে, তাহলে এখন আবার কিভাবে লিজ দেয়ার অপচেষ্টা করছে, মনে রাখবেন এর পরিনাম ভাল হবে না।

এসময় বক্তব্য রাখেন, ব্যবসায়ী মোস্তফা কামাল, ওমর ফারুক, আবদুল আলীম, জহিরুল ইসলাম, মোসাব্বের হোসেন, সাব্বির হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, রুপ মিয়া, বাহাদুর, রাশেদ মিয়া, সফিকুল ইসলাম, ফাহিম আশরাফ, রোমান, নেয়ামুল হাসানসহ কয়েক শতাধিক ব্যবসায়ী, হকার ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি সেনাবাহিনীর হাতে আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ডাকাতি বলে অপপ্রচার

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণ শ্রমিককে মারধর করে ছিনতাই

ত্রিশালে ৩ বছরের শিশু হত্যা, সৎ মা-সহ বাবা গ্রেপ্তার

জলবায়ু সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন

জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন

ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ইরানের

শীতের আভা পড়তেই বানারীপাড়ায় পিঠার দোকানে ভীড়

গোয়াইনঘাটের মধ্য জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্ল্যাব-ল্যাট্রিন ও ছাতা বিতরণ

কুবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শ্যামাপূজা