Monday , 22 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ডাকাতি বলে অপপ্রচার

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 22, 2025 8:48 am

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ‘ডাকাতি’ বলে অপ-প্রচারের ঘটনা ঘটেছে।

মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ায় পুলিশ অনুসন্ধান শুরু করে। এতে বিষয়টি ‘ডাকাতি’ নয় বলে বাসের চালক, সহকারী, যাত্রী স্বামী-স্ত্রী স্বীকার করেছে। রোববার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ তিনটি পক্ষের উপস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে চৌদ্দগ্রামের জগন্নাথের উদ্দেশ্যে ওমর ফারুক ও শারমিন দম্পত্তি সিডিএম পরিবহনের একটি বাসে উঠে। রাত ১০টার সময় বাসের সহকারীরা তাদেরকে হেনস্তা করে। এক পর্যায়ে ওমর ফারুকের কল পেয়ে তার এলাকার যুবকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথে লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বাসটি জগন্নাথ এলাকায় পৌঁছলে শারমিন ও আরও কয়েকজন যাত্রী নেমে যায়। লাঠিসোটা হাতে দাঁড়িয়ে থাকা যুবকরা বাসের কয়েকটি গ্লাস ভাংচুর করে।

এতে ভয় পেয়ে ওমর ফারুকসহ আরও একজনকে জোরপূর্বক বাসে রেখেই দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে নিয়ে যায় চালক ফয়সাল। এরই মধ্যে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান মহাসড়কে ডিউটিকালে বাসটি থামাতে চেষ্টা করলেও চালক বাসটি থামায়নি। এক পর্যায়ে ৯৯৯-এ কল পেয়ে হাইওয়ে পুলিশ কুমিরা এলাকায় বাসটি থামায়। পরে দুই যুবক ও বাসটি আটক করে হাইওয়ে পুলিশ।

মুহুর্তেই কয়েকজন সাংবাদিক বিস্তারিত খবর না নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডাকাতির চেষ্টা’ বলে ঘটনাটির ভিডিও ভাইরাল করে দেয়। হাইওয়ে পুলিশ মহাসড়কের পুরো এলাকা তদন্ত করে ডাকাতি করার কোন আলামত পায়নি। রোববার সকালে বাসের মালিক, চালক, সহকারী, আটককৃত দুই যুবক, যাত্রী স্বামী-স্ত্রী থানায় হাজির হয়ে বিষয়টি ‘ভুল বুঝাবুঝি’ উল্লেখ করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘সিডিএম পরিবহনের একটি বাসে যাত্রী স্বামী-স্ত্রীকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে ডাকাতি বলে অপ-প্রচার করা হয়েছে। মূলত শনিবার রাতে মহাসড়কে কোন এলাকায় ডাকাতির ঘটনা ঘটেনি। বাসে হামলার ঘটনায় সকল পক্ষের উপস্থিতিতে ‘ভুল বুঝাবুঝি’র বিষয়টি সমাধান করা হয়েছে’।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন

জাজিরার সেনেরচরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তরায় অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রামের একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় কামরুল হুদার গভীর শোক প্রকাশ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৭ লাখ টাকা

৪০ দিন জামাতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ

মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদ রিপন এর আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

গরু ধানের চারা খাওয়ায় বাকবিতণ্ডা, ৩ জনকে পিটিয়ে জখম

লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানান: সরকারকে সালাহউদ্দিন আহমদ

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণোদনা বোনাসে শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল