Saturday , 2 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জাজিরায় পলাতক আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 2, 2025 1:56 pm

 

সাইফুর রহমান লিওন, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের বাজার এলাকায় পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন আহত হন।

এ ঘটনা ঘটে গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা যায়, পালেরচর বাজার এলাকায় অভিযানে গেলে একদল উত্তেজিত লোক পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় কয়েকজন আহত হন।

পরে রাতেই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পরবর্তীতে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রেরন করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পেলে-কাফু-সান্তোসদের ক্লাবে নেইমার

‎কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনোনয়নের দাবিতে হেলাল উদ্দিন আহমেদের সমর্থকদের বিশাল মশাল মিছিল

ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে ডিজে ও উচ্চস্বরে গান বাজানোয় প্রশাসনের কড়াকড়ি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

‘ইরানের অধীনেই খুলবে হরমুজ প্রণালী’: প্রধান আলোচক

মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ

বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি : আবু হোসেন পনি

ছাত্রদল নেতার হাতে হেনস্তা: সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে উঠলো ক্যাম্পাসে