Tuesday , 29 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আওয়ামীলীগ কখনও মাওলানা ভাসানীকে স্বীকার করেনি’ – নাহিদ ইসলাম

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 29, 2025 7:37 am

 

মো.জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-আহ্বায়ক নাহিদ ইসলাম।

২৮শে জুলাই (সোমবার) রাত ১১টায় মাওলানা ভাসানীর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন নাহিদ ইসলাম।

জিয়ারতের সময় তিনি মাওলানা ভাসানীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং তার আদর্শ ও সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় নাহিদ ইসলামের সঙ্গে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, “মাওলানা ভাসানী ছিলেন বাংলার মেহনতি মানুষের প্রকৃত নেতা। কিন্তু আওয়ামীলীগ কখনো তাকে স্বীকার করে নি।
তার ত্যাগ, সাহসিকতা ও আপোষহীন নেতৃত্ব আজও আমাদের প্রেরণার উৎস। আমরা তার আদর্শ ধারণ করেই জনগণের পাশে থাকতে চাই।”

জিয়ারত শেষে তিনি মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও দর্শন নিয়ে স্মৃতিস্তম্ভ দরবার হল পরিদর্শন করেন এবং স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমজীবী মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

২৯ জুলাই টাংগাইলের নিরালা মোড়ে তিনি পথযাত্রা ও সমাবেশ করবেন

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশকে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে: প্রধান উপদেষ্টা

জাকসুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রতিবাদে একদল সচেতন শিক্ষার্থীর স্মারকলিপি

খাসি নিয়ে আলোচনায় থাকা সেই জাপানপ্রবাসীর বিয়ে সম্পন্ন

রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা

পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

পাকুন্দিয়ায় পতিত জমিতে তিল চাষে সাফল্য

ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

ত্রিশাল প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ, বদলে গেল চেহারা