আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

বৃষ্টিতে ডুবেছে শহর, জলাবদ্ধতায় ভোগান্তিতে শহরবাসী

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে শহর কার্যত অচল হয়ে পড়েছে। কখনও টানা, কখনও থেমে থেমে বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছেন শহরবাসী।

টানা বৃষ্টিতে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলির বেশিরভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও বসতবাড়ি। রিকশা ও অটোরিকশাচালকরা জীবিকার তাগিদে রাস্তায় নামলেও যাত্রী না থাকায় হতাশায় দিন কাটছে তাদের। অন্যদিকে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বেশিরভাগ দোকানও বন্ধ দেখা গেছে।

সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী এলাকাগুলোতে ঢুকে পড়েছে পানি। প্লাবিত হয়েছে নিচু এলাকা ও আশপাশের কৃষিজমি। এতে চরম দুশ্চিন্তায় রয়েছেন নদীপাড়ের মানুষ।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, “এভাবে যদি ভারী বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে ধান, সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।”

পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা জানিয়েছেন, “নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে এখনও তা বিপদসীমার নিচে রয়েছে।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক প্রস্তুতির কথা জানানো হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন বলেন, “যদিও সরাসরি কোনো সতর্কতা সংকেত নেই, তবুও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। শুকনো খাবার ও অন্যান্য সহায়তা মজুত রাখা হয়েছে।”

প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকায় বসবাসরতদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টিপাতের এই ধারা ও নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়বে।

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৃদ্ধ ভ্যানচালককে ব্যাটারিচালিত ভ্যান প্রদান

শৈলকূপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের স্মরণসভা, বৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ত্রিশাল বাসস্ট্যান্ডে প্রশাসনের যৌথ অভিযান

ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল ফেরত, পুনরায় খাবারযোগ্য চাল বিতরণ শুরু

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট এম এ মজিদ

ধর্মপাশায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি