Thursday , 24 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

লিবিয়ায় প্রবাসী শ্রমিক অপহরণ: মুক্তিপণ আদায়ের অভিযোগে দেশে গ্রেপ্তার ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 24, 2026 6:56 am

লিবিয়ায় বাংলাদেশি এক প্রবাসী শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে এক মাসের বেশি সময় আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পরিবারের কাছ থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার এজাহারভুক্ত আসামি নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার উত্তম সরকার ওরফে সুমন (৪৪) এবং মর্জিনা বেগম (৩৯)। মর্জিনা বেগম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, সোনারগাঁ উপজেলার বিজয়নগর গ্রামের ইদ্রিস আলী (৫৪) দীর্ঘদিন ধরে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বসবাস করছিলেন। গত বছরের ১৭ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ত্রিপোলির আনজারা এলাকায় বাসার সামনে তিনটি গাড়িতে করে আসা অস্ত্রধারীরা তাকে অপহরণ করে।

পিবিআই জানায়, অপহরণের পর ইদ্রিস আলীর চোখ বেঁধে তাকে একটি অজ্ঞাত ভবনের কক্ষে আটকে রাখা হয়। দুই দিন পর তাকে মারধরের ভিডিও ইমোতে কল করে বাংলাদেশে থাকা স্ত্রী ফাতেমা বেগমকে দেখানো হয় এবং হত্যার হুমকি দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরিবারের পক্ষ থেকে ১৯ মার্চ শিপন মিয়ার একটি ইসলামী ব্যাংক হিসাব নম্বরে ২০ লাখ টাকা পাঠানো হয়। পরে আবার ৩০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এ সময় লোহার রড দিয়ে মারধর করায় ইদ্রিস আলীর ডান পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তাকে দিনে একটি রুটি ও এক বোতল পানি দিয়ে রাখা হতো বলেও জানিয়েছে পিবিআই।

তদন্তে পিবিআই জানায়, গত বছরের ৬ এপ্রিল ইদ্রিস আলীর মেয়ে মাহফুজা বেগমের জনতা ব্যাংকের হিসাব থেকে আরটিজিএসের মাধ্যমে মঞ্জু নামের একটি শাহজালাল ইসলামী ব্যাংক হিসাবে ২৮ লাখ টাকা পাঠানো হয়। মঞ্জু ওই টাকা থেকে চার লাখ টাকা রেখে বাকি ২৪ লাখ টাকা মর্জিনা বেগমের ইসলামী ব্যাংক হিসাবে পাঠান। একই সময়ে বিকাশের মাধ্যমে আরও আড়াই লাখ টাকা দেওয়া হয়। সব মিলিয়ে ৫০ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ নেওয়া হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

পিবিআই আরও জানায়, এক মাস ১৪ দিন আটকে রাখার পর গত বছরের ৮ এপ্রিল ইদ্রিস আলীকে লিবিয়ার ত্রিপোলির মদিনা এলাকায় চোখ বাঁধা অবস্থায় গাড়ি থেকে নামিয়ে রাস্তার পাশে ফেলে যায় অপহরণকারীরা। পরে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তায় গত ২২ জুলাই তিনি দেশে ফেরেন।

দেশে ফিরে গত ১৫ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় মামলা করেন ইদ্রিস আলী। মামলাটি পিবিআইয়ের তালিকাভুক্ত হওয়ার পর ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা পিবিআই তদন্তভার গ্রহণ করে। তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই মফিজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে উত্তম সরকার ওরফে সুমন এবং মর্জিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন, জিজ্ঞাসাবাদে একটি চক্রের মাধ্যমে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের টার্গেট করে অপহরণের তথ্য পাওয়া গেছে। অস্ত্রের মুখে অপহরণের পর নির্যাতনের ভিডিও পরিবারের সদস্যদের দেখিয়ে মুক্তিপণ আদায় করা হতো।

তিনি আরও বলেন, এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

তিস্তার ভাঙনে বাড়ছে দুর্ভোগ, নিরাপত্তাহীনতায় স্থানীয়রা

ডিমলায় অটোবাইকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে সাবেক নেতা

স্বামী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, এবার বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত স্ত্রী

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, জানালেন ইসি আনোয়ারুল

মিয়ানমার থেকে আসা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

সকল নাগরিকের জন্য গর্বের বাংলাদেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বাউফলে সাংবাদিক ইউনিয়নের ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নদীভাঙনে অস্তিত্ব সংকটে বাহেরচর, ঘর হারিয়ে পথে শতাধিক পরিবার

নূরানী বোর্ড পরীক্ষায় উজ্জ্বল ফলাফল, জাতীয় পর্যায়ে ৯ম স্থান কোনাখালীর শিক্ষার্থীর