Wednesday , 9 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দুর্গাপূজায় এবারও বাংলাদেশের ইলিশ চায় ভারত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 9, 2026 6:46 am

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করেছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ইলিশ পাঠানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে সংগঠনটি।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতীয় এই ব্যবসায়ী সংগঠন প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথকভাবে চিঠি পাঠিয়েছে। পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। তবে কত পরিমাণ ইলিশ রপ্তানি করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির জন্য ১৮টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এসব আবেদন যাচাই-বাছাইয়ের জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্যসচিব আতাউর রহমান খান গণমাধ্যমকে জানিয়েছেন, ভারতীয় ব্যবসায়ীদের আবেদনপত্র পাওয়া গেছে। কত পরিমাণ ইলিশ রপ্তানি করা হবে, তা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।

ভারতীয় ব্যবসায়ীদের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের পর থেকে প্রতি বছর গড়ে পাঁচ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি করা হতো। তবে ২০১২ সালের পর থেকে কোনো এক অজ্ঞাত কারণে রপ্তানি বন্ধ হয়ে যায়। পরে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্য ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দিয়ে আসছে।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রতি বছর সেপ্টেম্বরের শেষ দিকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও এবার তা আরও আগে দেওয়ার অনুরোধ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, স্বল্প সময়ের ও সীমিত অনুমতির কারণে প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না।

তথ্য অনুযায়ী, ২০১৯ সালের সেপ্টেম্বরে দীর্ঘ বিরতির পর বাংলাদেশ থেকে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। এরপর ২০২০ সালে ১ হাজার ৮৫০ টন, ২০২১ সালে ৪ হাজার ৬০০ টন, ২০২২ সালে ২ হাজার ৯০০ টন এবং ২০২৩ সালে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে অনুমোদিত পরিমাণের তুলনায় বাস্তব রপ্তানি ছিল অনেক কম।

২০২৫ সালে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও ভারতে গেছে মাত্র ৫৭৭ টন। সর্বশেষ গত বছর ১ হাজার ২০০ টন রপ্তানির অনুমতির বিপরীতে ভারতে পাঠানো হয়েছে মাত্র ১৫০ টন ইলিশ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে স্পেন, ইয়ামালের গোল

আত্রাইয়ে নিখোঁজের দেড় বছর পর সুমন হত্যার স্বীকারোক্তি, উদ্ধার দেহাবশেষ

চকরিয়ায় উদ্বোধন হলো কুটুম বাড়ি রেস্টুরেন্ট

নাসিরনগরে গাঁজা সেবনের দায়ে চা দোকানির ৩ মাসের জেল

ঝালকাঠিতে বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

সংসদের অধিবেশন শুরু

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

আওয়ামী লীগ–জামায়াত একসঙ্গে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে: রাশেদ খান

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন