Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সৈয়দপুরে পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের সক্রিয় গ্রেনেড উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 5, 2026 5:50 am

নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি সক্রিয় গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পরে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় দুই যুবক পুকুরের পানির নিচ থেকে গ্রেনেডটি উদ্ধার করে প্রথমে সৈয়দপুর থানায় বিষয়টি জানালেও, তাদের দাবি, পুলিশ সেটিকে খেলনা মনে করে গুরুত্ব দেয়নি।

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে আশির উদ্দিন শাহের পুকুরে গোসল করতে গিয়ে তানভির ও আনসারুলের নজরে বস্তুটি আসে। গোসলের সময় তানভিরের পায়ে শক্ত কোনো কিছুর স্পর্শ লাগলে তারা সেটি তুলে দেখেন, যা দেখতে গ্রেনেডের মতো। পরে সেটি পুকুরপাড়ে এনে পলিথিনে মুড়িয়ে রাখা হয় এবং বিষয়টি থানায় জানানো হয়। এরপর তারা র‍্যাবের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে র‍্যাব-১৩, নীলফামারীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১৩ নীলফামারীর স্কোয়াড কমান্ডার এএসপি এ টি এম তৌহিদুল ইসলাম এবং কোম্পানি কমান্ডার আশরাফুল কবির।

প্রাথমিকভাবে গ্রেনেডটি সক্রিয় বলে ধারণা করা হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে রংপুর থেকে সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করে।

সর্বশেষ - লাইফস্টাইল