Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গাজীপুরের কাপাসিয়ায় ছেলের মৃত্যুর খবরে মায়েরও মৃত্যু দাবি স্বজনদের

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে আতাউর রহমান আতা (৫০) নামে এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধ মা জহুরা খাতুনও মারা গেছেন বলে দাবি করেছেন স্বজনরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর-শিমুলতলী এলাকার মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কের পাশ থেকে আতাউর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার ঘাগটিয়া চালার বাটনা গ্রামের বাসিন্দা ছিলেন এবং জীবিকার তাগিদে অটোরিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর শিমুলতলী সড়কের একটি নির্জন স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কাপাসিয়া আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কীভাবে, কারা এবং কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্বজন মাসুদ রানা বলেন, আতাউর রহমান অত্যন্ত সৎ, সহজ-সরল ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। প্রতিদিনের মতো তিনি অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। স্বজনদের ধারণা, যাত্রীবেশে দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যা করে। তিনি আরও দাবি করেন, আতাউর রহমানের মৃত্যুর খবর পেয়ে তার বৃদ্ধ মা জহুরা খাতুন শোকে অসুস্থ হয়ে মারা যান। স্বজনদের ভাষ্য, পরিবারের দুই সদস্যের দাফনের জন্য দুটি কবরও খনন করা হয়েছে।

স্বজনদের আরও দাবি, এ ঘটনায় রাসেলসহ চারজনকে পুলিশ আটক করেছে। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

কাপাসিয়া আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তবে ছেলের মৃত্যুর খবর শুনে জহুরা খাতুনের মৃত্যুর বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার ৪

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বান্দরবান জেলা ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে শিক্ষা সামগ্রী বিতরণ

ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল

জাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজ কক্ষ ও ওয়াশরুমের দাবিতে স্মারকলিপি

দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস

গাইবান্ধার সাদুল্লাপুরে গোপন ভিডিওর কারণে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন