Sunday , 26 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

প্রতিবেদক
বাসস
April 26, 2026 3:53 am

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেছেন, ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

আজ শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সবসময় মনে রাখতে হবে পুলিশ জনগণের সেবক, জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।

পুলিশ প্রধান আরও বলেন, ডিজিটাল প্রযুক্তি, সাইবার ট্র্যাকিংসহ সকল আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে। তিনি থানাকে সাধারণ মানুষের জন্য আরও সহজগম্য, জনবান্ধব ও আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন।

মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ ও সাধারণ জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের সচেতন ও ভালো মানুষদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে অপরাধ দমনে দীর্ঘমেয়াদি ইতিবাচক ফল পাওয়া যায়।

আইজিপি বলেন, কোনো দুর্ঘটনা, অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক তদন্ত, সঠিক রিপোর্টিং এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও নিয়মিত তদারকির মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব ।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (কেএমপি) মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে সভায় খুলনা বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধানসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেন।

সভায় খুলনা বিভাগের পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা তাদের সমস্যা ও চাহিদার কথা আইজিপির কাছে তুলে ধরেন। আইজিপি সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং যথাসম্ভব সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন।

কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভূঁইয়াসহ খুলনার বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আইজিপি খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এলে পুলিশের একটি চৌকস দল আনুষ্ঠানিকভাবে তাকে গার্ড অব অনার দেয়।

পরবর্তীতে তিনি বয়রাস্থ পুলিশ লাইন্সের প্রাকৃতিক ও মনোমুগ্ধকর সৌন্দর্য পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পুলিশ লাইন্সের পরিবেশ, সবুজায়ন ও নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির বিভিন্ন দিক ঘুরে দেখেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এছাড়া তিনি কেএমপির নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জুলাই সনদ ও সংবিধান দুটোকেই সম্মান করা উচিত : আন্দালিব পার্থ

পটুয়াখালীর কলাপাড়ায় ঘটেছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা

বুদ্ধিহীন শিশুসুলভ সিদ্ধান্তে হেরেছে পাকিস্তান: আহমেদ শেহজাদ

কালকিনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত

সৌদিতে আকামা প্রতারণায় দালাল হাতিয়ে নিল লাখো টাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম

আগামী ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে শেরপুর জেলায় নিয়ে আসবো : রুবেল

কুড়িগ্রামে শিশু কল্যাণ নিশ্চিত করণে শিশু সুরক্ষা কমিটি গঠন