Saturday , 14 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শৈলকূপায় ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬০

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 14, 2026 8:20 am

আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চরগোলক নগর গ্রামে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই নেতার বাকবিতণ্ডার জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী এই রণক্ষেত্রে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন বেশ কিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চরগোলক নগর গ্রামে ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মন্ডলের কাছে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে কথা বলতে যান যুবদল নেতা শামীম। শামীম তার সমর্থকদের জন্য কিছু কার্ড দাবি করলে সায়েম মন্ডলের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। শামীমের অভিযোগ, এ সময় সায়েম মন্ডলের লোকজন তাকে মারার হুমকি দিয়ে খুঁজতে থাকে।

ঘটনা মীমাংসার জন্য দুপুরে পুলিশ এলাকায় আসে এবং সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় একটি সমঝোতা বৈঠক বসে। অভিযোগ রয়েছে, বৈঠক শেষে বাড়ি যাবার সময় সায়েম মন্ডলের লোকজন শামীমের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে গ্রামের বেশ কিছু বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হিমশিম খেলে পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

যুবদল নেতা শামীম বলেন, ওয়ার্ড সভাপতি হিসেবে সায়েম মন্ডলের কাছে অনেকগুলো কার্ড ছিল। আমি আমার কিছু সমর্থকের জন্য কার্ড চাইলে তিনি আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন এবং তার লোকজন আমাকে হুমকি দেয়। সমঝোতা বৈঠকের নামে তারা আমাদের ওপর হামলা করেছে।

অন্যদিকে ওয়ার্ড বিএনপি সভাপতি সায়েম মন্ডল পাল্টা অভিযোগ করে বলেন, আমি নিয়ম অনুযায়ী সবাইকে কার্ড ভাগ করে দিয়েছি। কিন্তু শামীম যুবদল করে, সে আমার সাথে মূল দল (বিএনপি) করে না, তাই তাকে কার্ড দিইনি।

এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী টহল দিচ্ছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গরু বাঁচাতে গিয়ে উল্টে গেল কোমল পানীয় বোঝাই ট্রাক, প্রাণ গেল একটি গরুর, আহত চালক ও হেল্পার

রাউজানে গুলি করে যুবদল নেতাকে হত্যা

চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার কক্সবাজারের হাসান মুরাদ

মধ্যনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বিভাগের সেরা ২০০ শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড প্রদান জবি ছাত্রশিবিরের

কমলনগরে মাহফিলের চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ওপর হামলা

পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড় মাছ

আমতলীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর কারাদন্ড

ট্রাম্পের সতর্কবার্তা: ইরান অবরোধ মাসের পর মাস চলতে পারে, তেলের দামে বড় উল্লম্ফন