শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাউজানে গুলি করে যুবদল নেতাকে হত্যা

মোঃ আরিফুল ইসলাম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

আবারও রক্তাক্ত চট্টগ্রামের রাউজান। এবার নিজ বাড়ির আঙ্গিনায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন জানে আলম সিকদার (৫১) নামে এক যুবদল নেতা।

আজ সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজগর আলী সিকদারের বাড়ির সড়কে এই ঘটনাটি ঘটে। নিহত জানে আলম সিকদার একই বাড়ির হামদু মিয়ার ছেলে। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দীপ্তেষ রায় চাটগাঁ নিউজকে বলেন, জানে আলম অলিমিয়া হাট থেকে বাড়ি যাওয়া পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা ৩ জন দুর্বৃত্ত তাকে গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। তার বুকে, পিঠে গুলি লেগেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। শুনেছি তিনি সেখানেই মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া তিনি চট্টগ্রাম – ৬ (রাউজান) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবেও পরিচিত।

জানে আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ জানান, ‘আমাদের প্রতিপক্ষরা বিএনপিতে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের বি টিম হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমার এই হত্যাকাণ্ডের বিচার চাই’।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, মোটরসাইকেল যোগে তিনজন মুখোশধারী এসে তাকে গুলি করে পালিয়েছে। শুনছি তিনি মারা গেছেন। সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে জানে আলমের হত্যার প্রতিবাদে রাত ১০টার দিকে রাউজান উপজেলার মুন্সির ঘাটা এলাকায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন বলেন, জানে আলম সিকদার দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে থেকে অনেকবার কারাভোগ করেছেন। আমাদের নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর একান্ত অনুসারী ছিলেন তিনি। আজ বিএনপি নামধারী আওয়ামী লীগের দোসররা তাকে গুলি করে হত্যা করেছে। এর প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে রাউজানে অন্তত ১৭ জন খুনের শিকার হয়েছেন। আজকের ১৮তম ব্যক্তি হিসেবে জানে আলম সিকদার এই হত্যাকাণ্ডের শিকার হন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩