Wednesday , 3 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন সহকারী প্রকৌশলী, বাসের ধাক্কায় নিহত

প্রতিবেদক
ecaxc
June 3, 2026 8:18 am

জেলার দাগনভূঞায় বাসের ধাক্কায় জুনায়েদ কাওছার সৌরভ (৩৪) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশের ওসি আসাদুল ইসলাম বাসস’কে জানান, গতকাল মঙ্গলবার বিকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা পৌরশহরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। চাকরির সুবাদে দাসপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও পৌরসভার সাবেক কাউন্সিলর নজির আহমদ বাসস’কে জানান, দুপুরের খাবার শেষে মোটরসাইকেল নিয়ে পৌরসভা কার্যালয়ে যাচ্ছিলেন কাওছার। পথে কিছু দূর গেলে পেছন দিক থেকে আসা বাঁধন পরিবহনের একটি দ্রুতগতির বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুনায়েদ কাওসার সৌরভের মৃত্যুর খবরে দাগনভূঞায় শোকের ছায়া নেমে আসে। বুধবার বেলা ১১টায় বোয়ালখালীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও নেই মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা নবান্ন শুরু

জুলাইয়ের নামে অপকর্ম করলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে: নাহিদ ইসলাম

ইবির উন্নয়ন অধ্যয়ন বিভাগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৫ উদ্বোধন

ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ

ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ