Sunday , 8 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

হাসপাতালে লিফটের নিচে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 8, 2026 8:08 am

শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধিঃ

কক্সবাজারের চিকিৎসাসেবার অন্যতম প্রধান সরকারি প্রতিষ্ঠান ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে লিফটের নিচ থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারী কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন।

শনিবার (৭ মার্চ) মরদেহটি উদ্ধার হওয়ার পর হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত নারী কহিনুর আক্তার (৩২)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকার বাসিন্দা এবং কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।

স্বজনদের তথ্য অনুযায়ী, গত বুধবার (৩ মার্চ) তিনি তার ৭ বছর বয়সী মেয়েকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। মেয়েকে হাসপাতালে ভর্তি করা হলেও ওইদিন বিকেলের পর থেকে কহিনুর আক্তার নিখোঁজ হয়ে যান। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

নিহতের স্বামীর ভাইয়ের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, চারদিন ধরে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, নিখোঁজের দিন কহিনুর আক্তার চারতলার লিফটে প্রবেশ করেছিলেন। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি। বিষয়টি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখার দাবি জানান তিনি।

চিকিৎসা নিতে আসা খরুলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী হোসেন বলেন, লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ত্রুটি পরীক্ষা করা হলে এমন ঘটনা হয়তো এড়ানো যেত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবির পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে সজীব-আপন

গোসাইরহাটে ডাকাতি, দম্পতি কুপিয়ে জখম ও লুট

সংসদীয় সীমানা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের আপত্তির শুনানি গ্রহণ করছে ইসি

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এপ্রিলে ৭ দিনেই রেমিট্যান্স ১০ হাজার কোটি ছাড়ালো

অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চরভদ্রাসন বাজারে ফুটপাত ও রাস্তা দখলঃ চলাচলে চরম ভোগান্তি

ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার

গহিন পাহাড়ি ঘাঁটিতে জিম্মি থাকা ২৪ রোহিঙ্গাকে উদ্ধার

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে গাঁজা-মদসহ বিক্রেতাদের আটক