আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

অপেক্ষা করুন, পরিবর্তন দেখবেন : মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাটবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, অপেক্ষা করুন, পরিবর্তন দেখবেন।

তিনি বলেন, আগামী মার্চের দিকে আপনারা দেখবা গোয়াইনঘাটের বিভিন্ন জায়গায় রাস্তার কাজ আরম্ভ হয়ে গেছে। পরবর্তীতে উপজেলার বড় পুকুরের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল করে সিলেটের ধুপাদিঘির মতো ওয়াকওয়ে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, গোয়াইনঘাট, জৈন্তা, কোম্পানীগঞ্জের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে- কোন বালুমহাল, কোন পাথর কোয়ারি থেকে সরকারি নির্দেশনা ছাড়া চোরাই পথে অবৈধ উত্তোলন করা যাবে না। শুনেছি রাত দুইটা-আড়াইটার সময় গাড়ি পাস হয়। আমাকে কিন্তু রাত দুইটা-আড়াইটার সময়ে পাইবা। যদি এরকম পাই গাড়িসহ একেবারে জায়গামতো যাবে। বালু-পাথর উত্তোলন কঠোরভাবে দমন করা হবে। আইন ও বিধিমালা মেনে সম্পদ আহরণ নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকালে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি চালুর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এটা আমাকে কাজ করা সুযোগ দিতে হবে। মন্ত্রণালয়ের সাথে কথা বলতে হবে। ইনশাআল্লাহ শ্রমিকের ব্যাপারে যা বলেছি সেটা হবে।

স্বাস্থ্যখাতের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, গোয়াইনঘাটের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

আরিফ বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম গোয়াইনঘাট সফর। আমি আগেই বলেছিলাম এক বছরের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের কথা। এখন বলতে পারি, মার্চ-এপ্রিলের মধ্যেই অনেক কাজের অগ্রগতি দৃশ্যমান হবে। আপনারা দোয়া করেন – প্রত্যাশা অনুযায়ী যাতে প্রতিশ্রুতি পূরণ করতে পারি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল নোমান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ।

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৬ হাজার টাকা জরিমানা

ত্রিশালে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

সন্ধান মেলেনি সুন্দরবনে অপহরণকৃত ২০ জেলের

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

মোংলায় খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

তিস্তার পাথর সিন্ডিকেটের তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের উপর সশস্ত্র হামলা, থানায় মামলা দায়ের

বইয়ের দোকানে মাদক সেবন, ২ জনের কারাদণ্ড

মাদারীপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পূবাইলে থানা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামগতিতে চালু হলো ভাসমান হাসপাতাল

কারাবন্দি সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু