Saturday , 28 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

তিস্তার পাথর সিন্ডিকেটের তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের উপর সশস্ত্র হামলা, থানায় মামলা দায়ের

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 28, 2026 11:35 am

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর বুকে বোমা মেশিন দিয়ে অবৈধ পাথর উত্তোলনের ভিডিও ধারণ করতে গিয়ে দুই সংবাদকর্মীর ওপর সশস্ত্র হামলার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৩ জনের বিরুদ্ধে ডিমলা থানায় মামলা (নং-২১, তাং-২৭/০২/২০২৬) দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত মামলার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টেপাখড়িবাড়ি ও খালিশা চাপানী ইউনিয়নের তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে অর্ধশতাধিক বোমা মেশিন ও ইঞ্জিনচালিত শ্যালো বসিয়ে গভীর গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে একটি সংঘবদ্ধ চক্র।

অভিযোগ রয়েছে, এই চক্রের নেতৃত্ব দিচ্ছে টেপাখড়িবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে মো,রিপন ইসলাম শেখ (২৭), গয়াবাড়ি গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে মো,জাহাঙ্গীর আলম (৪৫) এবং একই গ্রামের মৃত আকবার আলীর ছেলে মো, রজব আলী (৪০)।

গত ২৩ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে ডিমলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক (৫০) ও সংবাদকর্মী নুর মোহাম্মদ সুমন (৩০) তিস্তা বাজারের গ্রোয়েন বাঁধসংলগ্ন নদীর অভ্যন্তরে বোমা মেশিনে পাথর উত্তোলনের ভিডিওচিত্র ধারণ করেন। ফেরার পথে উক্ত বাঁধের মাঝামাঝি স্থানে পৌঁছালে রিপন ইসলাম শেখ ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের আটক করে বেধড়ক মারধর করে। ধারালো ছোরা দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের ব্যবহৃত ভিভো এস-২০০ ও ভিভো ওয়াই-৪০ মডেলের দুটি মোবাইল ফোন এবং নগদ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

এরপর হামলাকারীরা সাংবাদিকদের ধাক্কাতে ধাক্কাতে টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সন্নিকটে নিয়ে গিয়ে আবারও মারধর করে এবং ‘মব’ সৃষ্টি করে হত্যাচেষ্টা চালায়। খবর পেয়ে সাংবাদিক নেতৃবৃন্দ ও

স্থানীয়রা আহত দুই সংবাদকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল অবৈধ পাথর উত্তোলন বন্ধে কার্যকর অভিযান এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৬০ বছর পর রাজধানী ছাড়ছে গোল্ডলিফ-বেনসনের কারখানা: স্থানান্তর শুরু ১ জুলাই

জুলাই সনদ ও সংবিধান দুটোকেই সম্মান করা উচিত : আন্দালিব পার্থ

ফরিদপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভর্তি পরীক্ষা বিবেচনায় জাবির শীতকালীন ছুটি স্থগিত

নাসির নগরে দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ইরান যুদ্ধের লক্ষ্য ‘অর্ধেকেরও বেশি’ অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর

কৃষিজমি ভূটানকে লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে ডিমলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুর পূবাইলে বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন?