আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

সিমাগোর র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে মাভাবিপ্রবি

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

সিমাগো র‍যাঙ্কিং-২০২৬: দেশে প্রথম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ​বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান SCImago Institutions Rankings (সিমাগো) ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় র‍যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। দায়িত্ব গ্রহণের পরপরই র‍যাঙ্কিং-সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যাতে গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক মানোন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া যায়।”

তিনি আরও বলেন, মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে তুলনামূলকভাবে শিক্ষক-সংকট নিরসনেও উদ্যোগ নেওয়া হয়েছে।
​বিশ্ববিদ্যালয়ের Quality Review and Ranking Committee (QRRC)-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান বলেন, “আমরা সবাই মিলে চেষ্টা করছি এই বিশ্ববিদ্যালয়টিকে একাডেমিক ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে। এই অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

​এই কমিটির সেক্রেটারি ও বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি রিসার্চ কন্টাক্ট অধ্যাপক ড. জিয়াউর রহমান বলেন, “কারিকুলামের আধুনিকায়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন এবং সৎ ও দক্ষ শিক্ষক সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো অবস্থান অর্জনের লক্ষ্য রয়েছে।”

তিনি আরও জানান, বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিতে বর্তমানে পৃথক তিনটি টিম কাজ করছে। ইতোমধ্যে QRRC-এর প্রচেষ্টায় মাভাবিপ্রবি ‘টাইমস হায়ার এডুকেশন’ (Times Higher Education) আন্তর্জাতিক তালিকায় এবং ‘কোয়াককোয়ারেলি সাইমন্ডস’ (QS) এশিয়া র‍যাঙ্কিং-এ প্রথমবারের মতো সম্মানজনক স্থান করে নিয়েছে।

সিমাগো ইউনিভার্সিটি র‍যাঙ্কিং-এ চলতি বছরের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে স্থান পেয়েছে ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।
​সূচক ও মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী, সিমাগো গবেষণা (৫০%), উদ্ভাবন (৩০%) এবং সামাজিক প্রভাব (২০%) এই তিনটি সূচকের ভিত্তিতে সামগ্রিক র‍যাঙ্কিং নির্ধারণ করে।

পাশাপাশি প্রতিটি সূচকে আলাদাভাবে অবস্থান প্রকাশ করা হয়। সিমাগো ইউনিভার্সিটি র‍যাঙ্কিং-এ এ বছর মাভাবিপ্রবি উদ্ভাবনে দেশে দ্বিতীয়, গবেষণায় সপ্তম এবং সামাজিক প্রভাবে চতুর্দশ অবস্থানে রয়েছে।

সুনামগঞ্জে ছাত্রী হোস্টেলে কনডম পাওয়ার অভিযোগে বিক্ষোভ

রায়পুরে সাংবাদিকের বাসায় গুলিবর্ষণ

দৃষ্টিহীন হাফেজ সিরাজুলের জীবনসংগ্রাম: সহায়তার আশায় প্রহর গোনা

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৩৬ হাজার টাকা জরিমানা

হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

ত্রাণ সহায়তার প্রলোভনে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক ২

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন বানারীপাড়ার আলী আহমদ

নিজ হাতে ঝাড়ু দিয়ে ‘পরিচ্ছন্ন উলিপুর’ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সালেহী

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে নবাগত এমপির ইফতার ও মতবিনিময়

ঈদগাঁওতে ৬৫৫৫ পরিবার পাচ্ছে উৎসবকালীন ভিজিএফের চাউল

গোয়াইনঘাটে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত

নাচোলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত