আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

মোংলায় ইবতেদায়ী বৃত্তিতে শ্রেষ্ঠত্ব ও ট্যালেন্টপুলে বৃত্তি পেল জয়মনির তাইবা

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

মোংলা শিক্ষাক্ষেত্রে সাফল্যের ধারা অব্যাহত রেখে মোংলা উপজেলার ইবতেদায়ী মাদ্রাসাগুলোর মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে জয়মনি দারুস সুন্নাহ ইফতার মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাইবা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ইবতেদায়ী বৃত্তি পরীক্ষার ফলাফলে সে সর্বোচ্চ নাম্বার পেয়ে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এই গৌরবজনক সাফল্য অর্জন করে।

তাইবা মোংলার চিলা ইউনিয়নের জয়মনি গ্ৰামের মিঠু মৃধার মেয়ে। তার এই অসামান্য সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক এবং এলাকাবাসী। তাইবার এই অর্জনের পেছনে রয়েছে নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা।

জয়মনি দারুস সুন্নাহ ইবতেদায়ী মাদ্রাসার সুপার মোঃ আল-আমিন সাহেব বলেন বলেন, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাইবার প্রবল আগ্রহ ছিল। ভবিষ্যতে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবা করতে চায়। মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয়েছে, মেধাবী এই শিক্ষার্থীর সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।

উপজেলার মধ্যে প্রথম হওয়ায় তাইবাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ।

স্থানীয়রা মনে করছেন, তাইবার এই সাফল্য জয়মনি এলাকাসহ পুরো মোংলা উপজেলার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৩৬ হাজার টাকা জরিমানা

হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

ত্রাণ সহায়তার প্রলোভনে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক ২

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন বানারীপাড়ার আলী আহমদ

নিজ হাতে ঝাড়ু দিয়ে ‘পরিচ্ছন্ন উলিপুর’ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সালেহী

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে নবাগত এমপির ইফতার ও মতবিনিময়

ঈদগাঁওতে ৬৫৫৫ পরিবার পাচ্ছে উৎসবকালীন ভিজিএফের চাউল

গোয়াইনঘাটে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত

নাচোলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভিযানে পুলিশ পাঠানোর সন্দেহে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি মাদক ব্যবসায়ীর

ওয়াইল্ডটিমের উদ্যোগে জয়মনিতে উন্নত চুলা বিতরণ কর্মসূচির উদ্বোধন

জামালগঞ্জে কৃষক মাঠ স্কুলের দ্বি মাসিক সভা অনুষ্ঠিত