আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

ত্রাণ সহায়তার প্রলোভনে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক ২

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মহিপুরে ত্রাণ সহায়তা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধা মহিলার স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার সময় দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (সকাল ১০টা) মহিপুর বেসিক ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি ত্রাণ সহায়তার কথা বলে এক বৃদ্ধ মহিলাকে টার্গেট করে। নানা ধরনের প্রলোভন দেখিয়ে তার কানের স্বর্ণালংকার ও সঙ্গে থাকা কিছু নগদ টাকা নিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় দুই যুবক ধাওয়া করে হাজীপুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করে।

আটকৃত ব্যক্তিরা হলেন-মোঃ হৃদয় হাওলাদার (২৬), পিতা: ফিরোজ হাওলাদার, বেল্লাহ হোসেন (৩০), পিতা: নাসির মাতুব্বর। তারা উভয়েই ভান্ডারিয়া, পিরোজপুরের বাসিন্দা বলে জানা গেছে।

পরে স্থানীয়রা ভুক্তভোগী বৃদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দেন এবং আটক দুই প্রতারককে মহিপুর থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন,(বক্তব্য ফুটেজে) ত্রাণ দেওয়ার কথা বলে তারা সহজ-সরল বৃদ্ধাকে ফাঁদে ফেলেছিল। বিষয়টি টের পেয়ে আমরা তাদের ধাওয়া করে ধরে ফেলি।

ভুক্তভোগী বৃদ্ধা জানান, আমি আমার স্বর্ণ ফিরে পেয়েছি। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।

মহিপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৩৬ হাজার টাকা জরিমানা

হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

ত্রাণ সহায়তার প্রলোভনে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক ২

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন বানারীপাড়ার আলী আহমদ

নিজ হাতে ঝাড়ু দিয়ে ‘পরিচ্ছন্ন উলিপুর’ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সালেহী

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে নবাগত এমপির ইফতার ও মতবিনিময়

ঈদগাঁওতে ৬৫৫৫ পরিবার পাচ্ছে উৎসবকালীন ভিজিএফের চাউল

গোয়াইনঘাটে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত

নাচোলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভিযানে পুলিশ পাঠানোর সন্দেহে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি মাদক ব্যবসায়ীর

ওয়াইল্ডটিমের উদ্যোগে জয়মনিতে উন্নত চুলা বিতরণ কর্মসূচির উদ্বোধন

জামালগঞ্জে কৃষক মাঠ স্কুলের দ্বি মাসিক সভা অনুষ্ঠিত