আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

জাবিতে আসছেন ড. মিজানুর রহমান আজহারি

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগমন করতে যাচ্ছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও বাংলাদেশের তরুণ সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি।

শিক্ষামূলক সংগঠন পাঠশালার উদ্যোগে আগামী ১৪ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬.০০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে “আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল” শীর্ষক একটি সেমিনার।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে পাঠশালার ফেইসবুক পেইজে এক পোস্টের এসব তথ‍য প্রকাশ করা হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ড. মিজানুর রহমান আজহারি। আধুনিক সমাজব্যবস্থা, প্রযুক্তিনির্ভর জীবনধারা ও বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে একজন মুসলমানের জীবনযাপন কেমন হওয়া উচিত—এ বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা প্রদান করবেন তিনি।

আয়োজক সূত্রে জানা গেছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামিক জীবনদর্শন তুলে ধরাই এই সেমিনারের মূল লক্ষ্য।

আয়োজকরা জানান, সেমিনারে অংশগ্রহণের জন্য আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য খুব শিগগিরই গুগল ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে। নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন সম্পন্নকারী শিক্ষার্থীরাই সেমিনারে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এই দাওয়াতি ও শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অগ্রিম আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠন পাঠশালা।

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

ত্রিশালে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে জামায়াতের ইফতার মাহফিল

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক