শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শার্শার পুটখালী সীমান্ত আখ ক্ষেতে বোমা তৈরির সময় যুবকের কব্জি বিচ্ছিন্ন

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি:

যশোরের বেনাপোল উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় দেশীয় বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে এক যুবকের ডান হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে বেনাপোল পোর্ট থানার

আওতাধীন পুটখালী ইউনিয়নের খলসি বাজার খালধার সংলগ্ন এলাকায় রেজাউল নামে এক ব্যক্তির মালিকানাধীন আখ ক্ষেতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত যুবকের নাম ফখরুল আলম পল্টু (২৫)। তিনি পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুন্ডা গ্রামের কথিত বাহিনী প্রধান কামরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আলী ঢালী, ফখরুল আলম পল্টু ও তবিবুর রহমান তবি আখ ক্ষেতে বসে দেশীয় বোমা প্রস্তুত করছিল। এ সময় অসাবধানতাবশত একটি বোমা বিস্ফোরিত হলে ফখরুল আলম পল্টুর ডান হাতের কব্জি ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায়।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে এলেও তার আগেই আহত পল্টুসহ তার সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। পরে তারা একটি অজ্ঞাতনামা ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ আলম জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩